বছরের শেষ শনিবারে শনিদেবের কৃপাদৃষ্টি পেতে চান? অবশ্যই এই কাজগুলি করুন, মিলবে সুখ-শান্তি, কাটবে বিপত্তি

জ্যোতিষশাস্ত্র মতে, শনিবার যদি শনিদেবের পুজো করা হয়, তাহলে সুফল মেলে। নতুন বছর আসতে মাঝে আর একটা দিন। আগামীকাল বছরের শেষদিন ও বছরের শেষ শনিবারও। এইদিন শনিদেবের কোপদৃষ্টি কাটাতে ও আশীর্বাদ পেতে নানান উপায়ে তুষ্ট করুন শনিদেবকে। এদিন বিশেষ কিছু রীতিনীতি, আচার-আচরণ পালন করুন, তাহলে আপনার উপর অবশ্যই শনিদেবের কৃপাদৃষ্টি পড়বে।

বছরের শেষ শনিবারে কী কী উপায় মেনে চলবেন, একবার দেখে নেওয়া যাক-

  • শনিদেবকে ফলদাতা বলা হয়। ফলে শনিবার দিন যদি কিছু দান করা হয়, তাহলে তা সুফল দিতে চলেছে। এই কারণেই শনিবার যদি কাউকে লোহা, কালো ডাল, কালো তিল দান করা হয়, তাহলে তার সুফল মেলে।
  • শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে সরষের তেল, কালো তিল, কালো লোহা অর্পণ করতে পারেন শনিদেবকে। সঙ্গে নীল অপরাজিতার ফুল পেলে তাও অর্পণ করতে পারেন।
  • শনিবার দিন অশ্বত্থ গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে শান্তি স্তোত্র পাঠ করার কথা বলা হচ্ছে। এতে সংসারে আসে সুখ শান্তি এছাড়াও শনিদেবও প্রসন্ন হন।
  • শনিবার দিন কোনও পাখি, মাছ বা পশুপ্রাণীকে কিছু খেতে দিলে তার থেকেও পাবেন শুভ ফল। এতে বহু বাধা বিপত্তি কেটে যেতে পারে।
  • শনিবার শুধু শনিদেবের পুজোই নয়, তার সঙ্গে বজরংবলির পুজো করলে মিলতে পারে কাঙ্খিত ফল। এতে বহু অশুভ প্রভাব কেটে যেতে পারে।
  • শনিবার কাক বা কোনও পাখিকে খেতে দিন আটা। শনিবারের সকালে ও সন্ধ্যে খাবারে কালো মরিচ দিতে পারেন। এতে বহু বাধা বিপত্তি কেটে যায়।
  • শনিবার দেবকৃপা পেতে সাত্ত্বিক ভোজন কার্যকরী ফল দিয়ে থাকে। ৩১ ডিসেম্বর কোনও কালো কুকুরকে দিতে পারেন খাবার। এতেও মিলবে ফল।

RELATED Articles