পবিত্র এই বৈশাখ মাসে এই সামগ্রীগুলি দান করুন, মেনে চলুন কিছু রীতি, সংসারে সমৃদ্ধি ফিরবে, বজায় থাকবে বিষ্ণুর আশীর্বাদ

হিন্দু ধর্মে বৈশাখ মাসকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই মাসে নিয়ম করে যদি ভগবান বিষ্ণুর পুজো করা হয়, তাহলে দুঃখ থেকে মুক্তি মেলে। বিষ্ণুকে সমর্পণ করা এই মাসকে মাধব মাসও বলা হয়ে থাকে। এই মাসের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। শুভ লাভের জন্য বৈশাখ মাসে কী কী করা উচিত, জেনে নিন-

  • বাড়িতে বা মন্দিরে তুলসী গাছ লাগানো খুবই শুভ। এই বৈশাখ মাএ তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করুন। শুভ ফল পাওয়া যাবে এতে। জ্যোতিষশাস্ত্র মতে, বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলে কর্মক্ষেত্রে উন্নতি হয়। আর এর প্রভাবে ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
  • শাস্ত্র অনুযায়ী, বৈশাখ মাসে কোনও অসহায় ব্যক্তিকে খরবুজ বা অন্যান্য ফল, পাখা, অন্ন, জল দান করা অত্যন্ত শুভ। এছাড়াও মন্দির, কোনও সর্বজনীন স্থান বা বাগানে মাটির কলসি দান করা যেতে পারে। এই ধরনের দানের ফলে জীবনে আনন্দ আসে।
  • যদি সম্ভব হয়, তাহলে এই বৈশাখ মাসে গোটা যব বা যবের আটা দান করতে পারেন। শাস্ত্রে যবকে সোনার সমান মনে করা হয়। এই কারণে যব দানকে স্বর্ণ দানের সমান ফলদায়ক গণ্য করা হয়। যজ্ঞেও যব ব্যবহার করা হয়। এ কারণে ব্রাহ্মণদের যব দান দেওয়ার রীতি রয়েছে।
  • বৈশাখ মাসে তপ, জপ ও যজ্ঞ করলে সমস্যার সমাধান হয়। এই মাসে সকালে উঠে স্নান করে বিষ্ণুর পুজো করলে তাঁর আশীর্বাদ লাভ করা যায়। বৈশাখে বিশুর পুজো করা অশ্বমেধ যজ্ঞের সমান বলে মনে করা হয়।
  • এই বৈশাখ মাসে কোনও অসহায় ব্যক্তিকে নতুন চটি বা জুতো দান করতে পারেন। মনে করা হয় যে এই দান করলে পিতৃপুরুষের আত্মা শান্তি পায়।

RELATED Articles