আর মাত্র ক’টা দিন বাকি দুর্গাপুজোর। শহর এখন উৎসবের সাজে সেজে উঠছে—রঙিন আলো, প্যান্ডেল উদ্বোধন, থিমের ব্যস্ততা, আর চারদিকে আনন্দের ঢেউ। এই সময় সবাই চান পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে কাটাতে কটা দিন। কিন্তু জ্যোতিষ বলছে, সবার ভাগ্যে সেই নিরবচ্ছিন্ন আনন্দ নেই। পুজোর ক’টা দিনে চারটি রাশির জীবনে আসতে পারে অপ্রত্যাশিত চাপ বা ঝামেলা। তাই আগে থেকে সাবধান থাকাই বুদ্ধিমানের কাজ।
মিথুন
মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টা একটু সাবধানে চলার। বিশেষ করে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবেচিন্তে এগোনো দরকার। হঠাৎ করে চটজলদি সিদ্ধান্ত আপনাকে বিপদে ফেলতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা বা উৎসবের মেজাজ থাকুক, কিন্তু মনে রাখবেন কোনও ঝামেলায় জড়ানো একেবারেই ঠিক নয়। আত্মসংযম বজায় রাখুন, তাহলেই আনন্দ নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন।
কর্কট
কর্কট রাশির জন্য এই উৎসব একদিকে যেমন আনন্দ নিয়ে আসবে, তেমনই কিছু চ্যালেঞ্জও সামনে আনতে পারে। আবেগে ভেসে গিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। উচ্ছ্বাসের বশে ঝুঁকি নিলে পরে আফসোস হতে পারে। তাই শান্ত থাকুন এবং চেষ্টা করুন পরিবেশ শান্ত রাখতে। কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলে ধৈর্য হারাবেন না, তাহলেই সমস্যাকে সহজে সামলাতে পারবেন।
কুম্ভ
কুম্ভ রাশির জন্য গ্রহের অবস্থান খুব একটা অনুকূলে নেই। তাই এই সময়ে ঝগড়া বা অকারণ তর্ক এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে রাস্তায় বের হলে বা গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। ব্যবসা বা আর্থিক লেনদেনেও ভুলচুক এড়াতে হবে। ছোটখাটো অসাবধানতাই বড় সমস্যার কারণ হতে পারে। তাই যতটা সম্ভব ধীরস্থিরভাবে চলাই শ্রেয়।
মীন
মীন রাশির জাতকদের জন্য এই পুজো ভাবনাচিন্তার সময়। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলেও তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে বিপদে পড়ার আশঙ্কা আছে। জটিল কাজ থেকে দূরে থাকুন এবং যা করবেন, ভেবে বুঝে করুন। সময়ের আগে কিছু করতে গেলে অযথা ঝামেলা বাড়তে পারে। তাই ধৈর্য ধরুন, সঠিক সময়েই সবকিছু আপনার অনুকূলে ঘুরবে।
আরও পড়ুনঃ Kolkata High court : কলকাতা হাইকোর্টের চূড়ান্ত রায়! এবার থেকে বেকার স্বামী বাধ্য রোজগেরে স্ত্রীর খোরপোশ দিতে!
জ্যোতিষ মতে, উৎসবের সময়ে গ্রহের অবস্থান অস্থির হয়ে পড়লে জীবনে হঠাৎ করেই নেমে আসতে পারে ঝড়। তাই আনন্দের মুহূর্তে ভেসে না গিয়ে একটু সতর্ক থাকলে দুর্গোৎসব কাটবে শান্তিতে। আর উৎসব শেষে শুরু হবে নতুন দিনের নতুন অধ্যায়।





