সংসারে আর্থিক উন্নতি ঘটাতে চান? প্রত্যেক বৃহস্পতিবার গৃহস্থে পালন করুন এই নিয়মগুলি

গুরু গ্রহ বৃহস্পতি গ্রহের নাম অনুসারে নামকরন হয়েছে বৃহস্পতিবারের। বৃহস্পতিবার মানেই লক্ষ্মীদেবীর বার। সংসারে ধনসম্পদ বৃদ্ধির জন্য লক্ষ্মীর আরাধনা করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার সংসারে কিছু নিয়ম মেনে চললে অনেক আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অর্থ ভাগ্য উন্নতি করতে প্রত্যেক বৃহস্পতিবার যদি কোনও গৃহস্থ বাড়ি কিছু নিয়ম মেনে চলে তবে সংসারে আর্থিক দিক থেকে উন্নতি ঘটে।

এই বৃহস্পতিবারে কিছু নিয়ম পালন করে যদি দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়, তবে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে ও সংসার সুখ ও সমৃদ্ধিতে ভোরে ওঠে। জেনে নেওয়া জেক কীভাবে মা লক্ষ্মীর আরাধনা করবেন বৃহস্পতিবারে।

প্রথমেই ঠাকুরের স্থান ভালো ভাবে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে রাখুন। পিতল বা মাটির ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ঘটে গঙ্গাজল দিন। পুজোর স্থান পরিষ্কার করে নিয়ে ঘট প্রতিস্থাপন করে নিয়ে তাতে পুজো করতে পারবেন। এরপর লক্ষ্মীর ঘটের উপরে আম্রপল্লব দিয়ে তার উপরে একটি হরতকি রাখুন। প্রতিটি আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিতে যেন ভুল না হয়। পুজোর জন্য নৈবেদ্য সাজিয়ে নিন। বৃহস্পতিবার লক্ষ্মীপুজো করার সময় সধবা মহিলারা অবশ্যই আলতা- সিঁদুর পরবেন। ধূপ ধুনো জ্বালিয়ে নিন। লক্ষ্মীর পাঁচালি পড়ে তবে পুজো শেষ করবেন। সারা বাড়িতে পুজোর ধূপ ও ধুনো দেখিয়ে নিন, এতে বাড়ি থেকে নেতিবাচক এনার্জি দূর হয়। প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীপুজোর সময় এই নিয়মাবলী পালন করুন ও নিজের সংসারের আর্থিক উন্নতি ঘটান।

RELATED Articles