শুধু কালীপুজোর দিন উপবাসই নয়, পরদিনও মেনে চলুন এই নিয়মগুলি, তবেই মিলবে মা কালীর আশীর্বাদ

আগামীকাল, রবিবার কালীপুজো। এদিন বাংলার দিকে দিকে পূজিত হবেন মা কালী। মা কালীকে শক্তির রূপ বলা হয়। কালীপুজোর দিন সারাদিন নির্জলা উপবাস থেকে মায়ের পুজো দেন ভক্তরা। তবে কালীপুজোর পরদিনও কিছু নিয়ম মেনে চলার রীতি রয়েছে। এর সঙ্গে কালীপুজোর দিন মেনে চলতে হবে কিছু টোটকা। তাহলেই খুলবে ভাগ্যের দ্বার।

কালীপুজোর দিনের কিছু টোটকা

  • কালীপুজোর দিন কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতপচাল, একটি গোটা নারকেল, ১০৮ টি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি দান করুন।
  • কালীপুজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘি-এর প্রদীপ ঘরের ঠাকুরের আসনে জ্বালুন, খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায়।
  • কালী পুজোর দিন সন্ধ্যার পর বট গাছের গোঁড়ায় তিন বার কালো তিল রাখুন। মনের আশা পূর্ণ হবে।
  • কালী পুজোর দিন রাত্রে বাড়ির ছাদে একটা কালো পাঁচমুখী প্রদীপ জ্বালুন।
  • কালী পুজোর উপবাস যারা করেন, তারা পুজোর পরের দিন ব্রাহ্মণ ভোজন করান, তাতে ফল খুব ভাল পাবেন।

এই দিন কোন কাজগুলি একেবারেই করবেন না

  • কালীপুজোর দিন ও তার আগের দিন রাতে ভুল করেও শ্মশান বা কবর স্থানে একদম যেতে নেই। শাস্ত্র মতে এই সময় শ্মশানে বা কবর স্থানে নানা রকম নেগেটিভ শক্তি থাকে। এর ফলে নিজের এবং পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে।
  • এই দু-দিন মহিলারা কোনও ভাবেই রাতে চুল ছেড়ে ঘুমোবেন না। রাতে চুল খোলা রেখে ঘুমোলে নেগেটিভ শক্তি ভীষণ ভাবে আকর্ষিত হয়। এর ফলে আপনার এবং আপনার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে।
  • এই দু-দিন রাতে রান্না করার পর রান্না ঘর যেন কোনও ভাবে নোংরা না থাকে। বাসন পত্র খুব ভাল ভাবে পরিষ্কার করে রাখতে হবে, এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে।
  • এই দু-দিন সন্ধ্যা বেলার পর কোনও মতে বাড়ি ঘর ঝাঁট দেওয়া যাবে না। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী দেবীকে ঘর থেকে বিতারিত করে দেওয়া হয়।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর