দোরগোড়ায় কালীপুজো। দুর্গাপুজোর পর সকলেই অপেক্ষা করে থাকেন আলোর এই উৎসবের জন্য। অনেক বাড়িতেই কালীপুজোর দিন লক্ষ্মীপুজো করার চল রয়েছে। ধনতেরস থেকে শুরু হয় দীপাবলি উৎসব, যা চলে ভাইফোঁটা পর্যন্ত।
জ্যোতিষশাস্ত্র মতে, এমন অনেক টোটকা রয়েছে যা কালীপুজোর সময় যদি মেনে চলা হয়, তাহলে ধনপ্রাপ্তি হয়। এর মধ্যে এমন কিছু টোটকা রয়েছে যা কালীপুজোর দিন সকালে যদি মেনে চলা হয় তাহলে দেবী প্রসন্ন হন। সেই সংসারে মা কালী ও মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে। হয় অর্থবৃষ্টি।
দেখে নেওয়া যাক, সেই টোটকাগুলি কী কী-
- পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, আলপনা ও ফুল দিয়ে সাজালে তা মা লক্ষ্মী খুবই পছন্দ করেন। তাই কালীপুজোর সকালে নিজের বাড়ির ভেতর ও বাইরেটা পরিষ্কার করুন। আলপনা, ফুল ও প্রদীপ দিয়ে নিজের বাড়ি সাজিয়ে তুলুন। বাড়ির মূল প্রবেশদ্বার যেন অবশ্যই পরিষ্কার থাকে, সেদিকে খেয়াল রাখুন।
- দীপাবলির দিন চেষ্টা করুন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে। এদিন বেলা পর্যন্ত ঘুমনো একদম উচিত নয়। সকাল সকাল ঘরদোর পরিষ্কার করে ফেলুন। বাড়ির মূল দরজার সামনে চটি-জুতো ডাঁই করে রাখবেন না।
- আপনি কালীপুজোর রাতে মা কালীর পুজো করুন বামা লক্ষ্মীর পুজো করুন, আরতির পর একটা রুপোর পাত্রে কর্পূর জ্বালিয়ে দিন। এর ফলে আপনার জীবনে কখনও অর্থ কষ্ট দেখা দেবে না।
- দীপাবলির সন্ধেয় অবশ্যই একটি অশ্বত্থ গাছের নীচে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে আপনার জীবনের সব সংকট দূর হবে।





