প্রায় সমস্ত বাড়িতেই একটু-আধটু বাস্তুদোষ তো থাকেই। সেই বাস্তুদোষ কাটাতে অনেকেই অনেক চেষ্টা করে থাকেন। বাড়িতে যদি বাস্তুদোষ থাকে, তাহলে নানান সমস্যা দেখা দিতে পারে। আর্থিক অবনতি, সন্তানের উপর কুপ্রভাব, পরিবারে অশান্তি, চাকরিতে সমস্যা, এমন নানান ঘটনা ঘটতে পারে।
অনেক সময় এও দেখা যায়, যে সমস্ত বাড়িতে বাস্তুদোষ রয়েছে, সেই বাড়ির লোকজন ঘনঘন অসুস্থ হয়ে পড়ে। বাস্তুদোষ থাকলে রাতে ঘুমের মধ্যে অনেক সময় দুঃস্বপ্ন আসে। সেই সমস্যা থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্রে নানান উপায় রয়েছে। এই টোটকাগুলি মেনে চললে বাস্তুদোষের হাত থেকে কিছুটা হলেও রেহাই মেলে।
কী সেই টোটকাগুলি? আসুন দেখে নেওয়া যাক-
- প্রথমে বাজার থেকে একটি শুকনো জল ছাড়া নারকেল নিয়ে আসুন। এরপর বাড়ির আশপাশে থাকা কোনও মন্দির থেকে সামান্য মাটি নিয়ে আসুন। একটি লাল শালুর উপর সেই মাটি এবং নারকেলটি রাখুন। অবশ্যই নারকেলটির উপর একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে। সেই লাল শালু কাপড় সমেত নারকেলটিকে বাড়ির যে কোনও শুদ্ধ স্থানে সাত দিন রেখে ধূপ দ্বীপ জ্বেলে পুজো করুন। সাতদিন পর সেটিকে বাড়ির সকলের মাথার উপর সাত বার ঘোরান। বাড়ির প্রত্যেকটি দরজার মাথায় ঠেকিয়ে বাড়ির ঈশান কোণে পুঁতে দিন। এতে অনেকটা সমস্যার সমাধান হবে।
- তিনটি পান পাতা নিয়ে, তার উপর চন্দন দিয়ে ওঁ লিখুন। তারপর সেই পান পাতার উপর একটি গোটা সুপুরি, কিছুটা কর্পুর এবং একটি লবঙ্গ রেখে লাল কাপড়ে মুড়ে বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিন।





