Astrology : এপ্রিলের মহা জ্যোতিষ পরিবর্তন! চার গ্রহের বিরল মিলনে ৩ রাশির জীবনে আসছে চমক, বদলাবে ভাগ্য, ফিরবে পুরনো সুখ-সমৃদ্ধি!

এপ্রিল মাসটা নাকি হতে চলেছে ভাগ্য ফেরানোর মাস! অন্তত জ্যোতিষশাস্ত্র (Astrology) কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। কারণ এই মাসে এক বিরল চতুর্গ্রহী যোগ তৈরি হতে চলেছে মীন রাশিতে। একসঙ্গে চার চারটি গ্রহ — বুধ (Mercury), শুক্র (Venus), শনি (Saturn)রাহু (Rahu) এসে উপস্থিত হতে চলেছে এক রাশিতে। যার প্রভাব পড়বে একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই মহাযোগ তৈরি হবে ১৪ এপ্রিল। একই দিনে সূর্য ও প্রবেশ করবে মীন রাশিতে। ফলে এক কথায় বলাই যায়, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুরু হবে পরিবর্তনের খেলা।

বৃষ রাশি : এই চতুর্গ্রহী যোগ বৃষ রাশির জাতকদের জন্য বেশ ইতিবাচক হতে চলেছে। অর্থ এবং সম্পত্তি লাভের যোগ তৈরি হবে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান বৃদ্ধি হতে পারে। দীর্ঘদিনের কোনও বড় ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগও বাড়বে। কারও সঙ্গে নতুন বন্ধুত্ব কিংবা সম্পর্ক তৈরি হতে পারে।

কন্যা রাশি : চতুর্গ্রহী যোগ কন্যা রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে আনবে। বিশেষ করে দাম্পত্য জীবনে উন্নতি দেখা যাবে। বিবাহিতরা জীবনসঙ্গীর কাছ থেকে বড় সমর্থন পাবেন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে প্রমোশন বা নতুন দায়িত্বের সুযোগ আসবে। নতুন কোনও পার্টনারশিপের সুযোগ আসতে পারে। এছাড়া সামাজিক পরিচিতিও বৃদ্ধি পাবে।

কর্কট রাশি : কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ একদম স্বর্ণ সুযোগ নিয়ে আসবে। ভাগ্য সম্পূর্ণ রূপে তাদের সঙ্গে থাকবে। যারা পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ। নতুন কাজ শুরু করার জন্য বা বিদেশযাত্রার পরিকল্পনার জন্য সময় অনুকূল। ধর্মীয় কাজে অংশগ্রহণ কিংবা তীর্থযাত্রার সুযোগও মিলতে পারে। এছাড়া নিজের ব্যক্তিত্ব আরও শক্তিশালী হয়ে উঠবে।

আরও পড়ুনঃ Kolkata : কলকাতার রাস্তায় সাংবাদিকের কলার চেপে ধরল পুলিশ! পুলিশের কাণ্ড দেখে তীব্র চাঞ্চল্য এক্সাইড মোড়ে

কবে থেকে শুরু এই যোগ?

চতুর্গ্রহী যোগ তৈরি হতে চলেছে ১৪ এপ্রিল ২০২৫ তারিখে। এই দিন মীন রাশিতে একসঙ্গে থাকবে বুধ, শুক্র, শনি ও রাহু। একই সঙ্গে সূর্যও এইদিন প্রবেশ করবে মীন রাশিতে। ফলে এই বিশেষ গ্রহের সমাবেশের প্রভাব বৃষ, কন্যা ও কর্কট রাশির জাতকদের জীবনে প্রচুর ইতিবাচক পরিবর্তন এনে দেবে। কর্ম, অর্থ, সম্পর্ক কিংবা ভাগ্য — সব ক্ষেত্রেই উন্নতি দেখা যাবে বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles