চলতি বছরে গ্রহগত অবস্থানের বড় পরিবর্তন আসতে চলেছে, যার প্রভাব পড়বে নানা রাশির ওপর। বিশেষ করে রাহু ও কেতুর রাশিপরিবর্তন বহু জাতকের ভাগ্য ফেরাতে চলেছে। কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু এবং সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু। জ্যোতিষশাস্ত্র বলছে, এই গোচরের ফলে বিশেষভাবে লাভবান হবেন ৪টি রাশির জাতকরা। কোন রাশির ভাগ্যে ধরা দেবে রাজকীয় সুখ? চলুন, বিশদে জেনে নেওয়া যাক।
মেষ রাশি (Aries): রাহু-কেতুর গোচরের ফলে মেষ রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে। কর্মক্ষেত্রে বড় সুযোগের দেখা মিলবে। বেতন বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরও লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন কোনো প্রজেক্টে সাফল্য পাওয়ার যোগ তৈরি হবে।
বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির জাতকদের জন্য সময় হবে অত্যন্ত অনুকূল। কেরিয়ারে বড় উন্নতির সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্মান বাড়বে এবং আর্থিক দিক থেকেও জীবনে আসবে স্থিতি। কোনো বড় দায়িত্ব কাঁধে আসতে পারে, যা আপনার পেশাগত জীবনে নতুন দিশা খুলে দেবে।
মকর রাশি (Capricorn): মকর রাশির জাতকদের জন্য এই সময় অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শুভ। চাকরিতে উন্নতির সুযোগ আসবে, ব্যবসায়ীরা পাবেন মোটা মুনাফা। সম্পত্তি ক্রয় বা বিনিয়োগের জন্যও সময় অনুকূল। সামগ্রিকভাবে মকর জাতকদের জীবনে আর্থিক স্থিতি ও উন্নতির এক নতুন অধ্যায় শুরু হবে।
আরও পড়ুনঃ Pahalgam Attack : পাহেলগামের রক্তের বদলা লন্ডনের রাস্তায়! শান্তিপূর্ণ প্রতিবাদে পাক কর্তার হুমকি, গর্জে উঠল প্রবাসীরা!
মীন রাশি (Pisces): মীন রাশির জাতকদের জন্য গোচর নিয়ে আসবে সুখবর। দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়া আরও দৃঢ় হবে। প্রেমের সম্পর্কগুলিও সময়ের সঙ্গে মজবুত হবে। কর্মক্ষেত্রেও সাফল্য মিলবে এবং দীর্ঘদিনের ইচ্ছেপূরণের সম্ভাবনা তৈরি হবে। জীবনে এক নতুন আনন্দের অধ্যায় সূচিত হতে চলেছে।





