জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে সব থেকে দ্রুত গতিশীল গ্রহ বলা হয়। কারণ চাঁদ প্রায় আড়াই দিন পরপর নিজের অবস্থান পরিবর্তন করে। এর ফলে সে কখনও না কখনও অন্য কোনও গ্রহের সঙ্গে মিলিত হয়, আর সেই সংযোগ থেকেই তৈরি হয় বিশেষ কিছু যোগ। এর মধ্যে অন্যতম হলো গজকেশরী যোগ। এ বছর ১৪ সেপ্টেম্বর, চন্দ্র যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, তখন সেখানে আগে থেকেই অবস্থান করছে বৃহস্পতি। এই দুই গ্রহের মিলনেই তৈরি হবে গজকেশরী যোগ, যা অনেকের জীবনে নতুন পরিবর্তনের ইঙ্গিত দেবে।
জ্যোতিষীদের মতে, এই বিশেষ সংযোগ সব রাশির জন্য সমান প্রভাব ফেলবে না। কিছু রাশি বাড়তি সৌভাগ্য পাবে, আবার কারও জীবনে বড় সাফল্যের সুযোগ আসবে। চলুন দেখে নেওয়া যাক, কোন তিন রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৫ সালের এই গজকেশরী যোগ বিশেষ উপকারী হতে চলেছে।
মিথুন রাশি
মিথুন রাশির জন্য এই সময়টা খুবই ইতিবাচক হতে চলেছে। কর্মজীবনে হঠাৎ করেই ভালো খবর পেতে পারেন। নতুন কোনও সুযোগ আসতে পারে, যা আপনার ক্যারিয়ারকে এক ধাপ উপরে নিয়ে যাবে। দীর্ঘদিনের কোনও সমস্যার সমাধানও হতে পারে। ব্যক্তিগত জীবনে শান্তি ও আনন্দ ফিরে আসবে। জীবনে এক ধরনের ভারসাম্য তৈরি হবে, যা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য গজকেশরী যোগ হবে অর্থনৈতিক উন্নতির বার্তা। নতুন আয়ের সুযোগ মিলতে পারে। ব্যবসায়ীরা ভালো মুনাফা পাবেন, আর যারা চাকরিজীবী, তাদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। বিনিয়োগে লাভ হবে এবং নতুন কোনও পরিকল্পনা হাতে নিলে তাতেও সাফল্যের সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস ও কর্মশক্তি দুই-ই বাড়বে, যা আপনাকে আরও দৃঢ় করে তুলবে।
আরও পড়ুনঃ Dakshineswar Metro Station: ভরদুপুরে চাঞ্চল্য! স্কুল পড়ুয়াদের সংঘর্ষে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খু*ন এক ছাত্র!
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের জন্যও এই সময়টি বেশ শুভ হবে। নতুন আয়ের পথ খুলে যেতে পারে, যার ফলে অর্থনৈতিক চাপ কমবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। দীর্ঘদিন ধরে করা পরিশ্রমের ফল হাতে আসবে। কর্মক্ষেত্রে সম্মান ও মর্যাদা বাড়বে। সব মিলিয়ে, এই সময়টা তুলা রাশির মানুষের জন্য ভাগ্যবান ও সাফল্যে ভরপুর হতে চলেছে।





