Astrology: গুরু গোচর ২০২৫! অক্টোবরে ৩ রাশির ভাগ্যে আসছে সোনালী সুযোগ

জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে সৌভাগ্য, জ্ঞান আর সুখের প্রতীক হিসেবে ধরা হয়। বছরে একবার বৃহস্পতির রাশি পরিবর্তন ঘটে, আর সেই গোচরের প্রভাব পড়ে সব রাশির জীবনেই। ২০২৫ সালের এপ্রিলে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করেছিলেন। কিন্তু এবার বিশেষ কারণ হলো, অক্টোবর মাসে আবারও বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন। এই পরিবর্তন হবে কর্কট রাশিতে, যা বৃহস্পতির উচ্চ রাশি। তাই এই সময় তৈরি হবে এক বিরল যোগ— কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। এই যোগ সব রাশির উপর প্রভাব ফেললেও, তিনটি রাশির জন্য এটি সত্যিই সোনালী অধ্যায়ের সূচনা করবে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য অক্টোবরের এই গোচর হবে অনেকটা চমকের মতো। এতদিন যেসব টাকা আটকে ছিল, তা ফেরত পাওয়ার সুযোগ আসবে। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। কর্মক্ষেত্রে আপনি আগের থেকে অনেক বেশি সম্মান আর সাফল্য অর্জন করবেন। চাকরিজীবী হোন বা ব্যবসায়ী, উভয়ের জন্যই এই সময় হবে শুভ। এমনকি দাম্পত্য জীবনেও শান্তি ও সুখ আসবে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য তো এ যেন একেবারেই সোনার সময়। বৃহস্পতি নিজেই কর্কটের উচ্চ রাশিতে প্রবেশ করছে, ফলে গঠিত রাজযোগ এনে দেবে ধনলাভ ও সঞ্চয়ের সুযোগ। কর্মজীবনে উন্নতি হবে এবং ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে। যারা নতুন কোনো কাজে হাত দেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্যও সময় একেবারেই উপযুক্ত।

মীন রাশি

মীন রাশির জাতকদের ক্ষেত্রে শনির সাড়ে সাতীর প্রভাব এখনো চলছে। তবে এই গোচর কিছুটা হলেও সেই চাপ কমিয়ে দেবে। প্রেম জীবনে আসবে নতুন উজ্জ্বলতা। বিবাহের যোগ তৈরি হতে পারে, এমনকি সন্তানের জন্মের সম্ভাবনাও রয়েছে। চাকরিজীবীদের জন্য সময় বেশ ভালো, উন্নতির সুযোগ পাবেন। বেকাররা চাকরির খবর পেতে পারেন। সব মিলিয়ে মীন রাশির জীবনে অক্টোবর মাসে আসবে এক বড় ইতিবাচক পরিবর্তন।

আরও পড়ুনঃ Himanta Biswa Sharma : ৭১-এর শরণার্থীরা পেলেন আশার আলো, হিমন্তের উদ্যোগে নাগরিকত্ব নিশ্চিত!

অতএব বলা যায়, অক্টোবরের গুরু গোচর শুধু একটি জ্যোতিষীয় পরিবর্তন নয়, বরং অনেকের জীবনে সুখ-সমৃদ্ধি আর নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বিশেষ করে মিথুন, কর্কট আর মীন রাশির জাতকদের জন্য এটি হতে চলেছে এক স্মরণীয় সময়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles