ভগবান শিবের প্রিয় এই চার রাশি! নতুন বছরে কোন রাশির উপর রয়েছে মহাদেবের আশীর্বাদ?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভগবান শিবের আশীর্বাদ চারটি বিশেষ রাশির জাতকদের উপর বেশি থাকে। মেষ, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা শিবের প্রিয় বলে মনে করা হয়। এই রাশিগুলির জাতকরা নিয়মিত শিবপূজা করলে আত্মবিশ্বাস, শক্তি ও মানসিক শান্তি লাভ করতে পারেন। শিবপূজার উপকারিতাগুলি তাঁদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ও স্থিরতা আনতে সাহায্য করে।

মেষ রাশি: মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ, যা শক্তি ও সাহসের প্রতীক। ভগবান শিবও শক্তি ও সাহসের দেবতা, তাই এই রাশির জাতকদের মধ্যে শিবের গুণাবলী স্পষ্ট। শিবপূজা করলে মেষ রাশির জাতকদের মনে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তাঁদের জীবনে স্থিরতা আসে। শিবের সঙ্গে মঙ্গলের এই যোগসূত্র তাঁদের জীবনে সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল ও কেতু গ্রহ। কেতুকে মোক্ষের গ্রহ বলা হয়, এবং ভগবান শিব মোক্ষের দেবতা হিসেবে পরিচিত। তাই বৃশ্চিক রাশির জাতকদের উপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে। শিবপূজা বৃশ্চিক রাশির জাতকদের মানসিক চাপ কমিয়ে তাঁদের মোক্ষের পথে অগ্রসর করে। এই রাশির জাতকরা কঠিন সময়েও ধৈর্যশীল ও দৃঢ়চেতা হন।

মকর রাশি: মকর রাশির অধিপতি শনি গ্রহ, যা কর্ম ও ন্যায়ের প্রতীক। ভগবান শিবও ন্যায়পরায়ণতা এবং কঠোর পরিশ্রমের দেবতা। মকর রাশির জাতকদের মধ্যে কর্মঠতা ও ন্যায়বোধ দেখা যায়, যা শিবপূজার মাধ্যমে আরও দৃঢ় হয়। শিবপূজার ফলে তাঁরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও মানসিক স্থিরতা অর্জন করেন।

কুম্ভ রাশি:কুম্ভ রাশির অধিপতি শনি ও শুক্র গ্রহ। শুক্র ঐশ্বর্য ও ভোগের প্রতীক, আর ভগবান শিব ঐশ্বর্যের দেবতা। কুম্ভ রাশির জাতকরা শিবের আশীর্বাদে জীবনে প্রচুর সম্পদ ও মানসিক শান্তি লাভ করেন। তাঁদের শিবপূজা জীবনে আনন্দ ও সৃজনশীলতার নতুন দিগন্ত খুলে দেয়। নিয়মিত শিবপূজা এই রাশির জাতকদের জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে।

আরও পড়ুনঃ হটস্পটে পাড়ি মুখ্যমন্ত্রীর! কবে যাচ্ছেন সন্দেশখালি? প্রকাশ্যে দিনক্ষণ

শিবপূজার উপকারিতা

মেষ, বৃশ্চিক, মকর ও কুম্ভ রাশির জাতকরা ভগবান শিবের প্রিয় হলেও শিবপূজা অন্য রাশির জাতকদের জন্যও শুভ। শিবপূজা মনকে শান্ত করে, উদ্বেগ কমায় এবং জীবনে আত্মবিশ্বাস বাড়ায়। সৎ জীবনযাপন ও নিয়মিত শিবপূজার মাধ্যমে জীবনের সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব। শিবরাত্রি, সোমবার, বা মহাশিবরাত্রির ব্রত পালন করলে জীবনে বিশেষ সুফল মেলে।

RELATED Articles