[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রেম ভালোবাসায় সফলতার দিন। হারানো প্রেম ফিরে পাওয়ার দিন। সৃজনশীল কাজে সফলত হতে পারবেন। শিল্পী ও কলাকুশলীদের সম্মানিত হওয়ার দিন। সন্তান লাভের সু সংবাদ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে)
আজকের দিনটি প্রত্যাশা পূরণের। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা সফল হবে। আত্মীয়দের সাহায্য লাভের দিন। গৃহ জীবনে আজ ভালো কোনো ঘটনা ঘটবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন)
গণমাধ্যমের কাজে আজ সফল হওয়ার দিন। ছোট ভাই বোনের জন্য কিছু অর্থ ব্যয় হবে। প্রতিবেশীর সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে। ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই)
খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে আজ ভালো রোজগার হবে। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। সকলে মিলে কোথাও বেড়াতে যেতে পারেন। ধারের টাকা ফিরে পাবেন। নতুন বস্ত্র ও অলঙ্কার লাভ।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট)
দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের ইচ্ছা পূরণের দিন। আজ সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে সফল হওয়ার দিন। সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
ব্যয় বহুল একটি দিন। বন্ধের দিন হওয়াতে সকলে কোথাও বেড়াতে যেতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময়।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর)
আজকের দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো বন্ধুর বিয়ে শাদীতে আজ অংশ নিতে পারেন। আজ বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। বড় ভাই বোনের কোনো কাজে আজ ব্যস্ত থাকবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর)
জীবনে বড় কিছু করার সুযোগ আসবে আজ। গৃহস্থালী জীবনে পিতার সাহায্য পাবেন। পৈত্রীক স্থাবর সম্পত্তি উদ্ধারে সফল হবেন। প্রভাবশালী ব্যক্তির সাথে সু সম্পর্ক গড়ে উঠবে। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর)
আজ ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মানসিক প্রশান্তি লাভ। চিকিৎসার প্রয়োজনে বিদেশ যেতে পারেন। সাংসারিক ক্ষেত্রে পিতার সাহায্য পাবেন। জীবীকার জন্য প্রবাসী আত্মীয় ভিসা পাঠাতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
একটু সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। পুরোন দেনা পাওনা মেটাতে চাপ বৃদ্ধি পাবে। চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের দিনটি ভালো রোজগারের। পুলিশ ভেরিভিকেশন প্রয়োজন হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে অগ্রগতি। অংশিদারী কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। নিকটাত্মীয়র বাড়িতে বেড়াতে যেতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি -২০ মার্চ)
কাজের লোকেদের সাহায্য লাভের দিন। মানসিক শক্তি ফিরে পাবেন। কোনো অবস্থাতেই অনৈতিক কাজে জড়ানো যাবে না। কথা দিয়ে কথা রাখতে চেষ্টা করুন। কারো দ্বারা শত্রুতার শিকার হতে পারেন।






