Astrology: ১২ বছর পর বিরল বৃহস্পতি গোচর! কাদের জীবনে আসছে সৌভাগ্য ও উত্থানের সময়?

১২ বছর পর ফের কর্কট রাশিতে পা রাখতে চলেছেন দেবতাদের গুরু বৃহস্পতি। ২০২৫ সালে মিথুন রাশিতে অতিচর অবস্থায় প্রবেশ করার পর অক্টোবর মাসে কর্কটে প্রবেশ করবেন তিনি। জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতির এই রাশি পরিবর্তন বহু মানুষের জীবনে বড়ো পরিবর্তন এনে দিতে পারে। যদিও এই গোচর সব রাশির উপর প্রভাব ফেলবে, তবে বিশেষভাবে ৩টি রাশি লাভবান হবে বলেই মত জ্যোতিষীদের।

তুলা রাশি (Libra): তুলা রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত ইতিবাচক হতে চলেছে। বৃহস্পতির কর্কট রাশিতে গোচর তাঁদের কুণ্ডলীর দশম ঘরে ঘটবে, যা কর্ম এবং পেশাগত জীবনের ঘর হিসেবে পরিচিত। ফলে এই সময়ে কর্মক্ষেত্রে উন্নতি, নতুন পদে পদোন্নতি, বা বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। পুরনো চাকরি ছেড়ে নতুন, ভালো কোনও চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্যও লাভের সম্ভাবনা আছে। শিক্ষার ক্ষেত্রেও উন্নতি হবে, এবং সামাজিক সম্মান ও জনপ্রিয়তা বাড়বে।

বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির জাতকদের কুণ্ডলীতে বৃহস্পতি নবম ঘরে প্রবেশ করবেন, যা ভাগ্য, ধর্ম ও উচ্চ শিক্ষার ঘর। ফলে ভাগ্য উন্নতির সম্ভাবনা তুঙ্গে থাকবে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও কাজে সাফল্য পাননি, তাঁদের সেই কাজ সম্পূর্ণ হতে পারে। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে, শিক্ষার্থীদের জন্য এটি একটি শুভ সময়। ধর্মীয় বা সমাজসেবামূলক কাজে সম্মান ও খ্যাতি অর্জিত হতে পারে।

মীন রাশি (Pisces): মীন রাশির জাতকদের জন্য এই বৃহস্পতি গোচর অত্যন্ত শুভ। পঞ্চম ঘরে বৃহস্পতির গমন সন্তানের সুখ, প্রেম সম্পর্ক এবং বিদ্যার উন্নতির ইঙ্গিত দেয়। সন্তানদের থেকে সুখবর আসতে পারে। হঠাৎ অর্থলাভ বা পুরনো লগ্নির মুনাফা পাওয়ার সম্ভাবনাও আছে। যাঁরা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এটি একটি সোনালি সময় হতে চলেছে। সামাজিক মর্যাদা এবং সম্মান বাড়বে।

আরও পড়ুনঃ Kasba law college : কসবা ধর্ষণ*কাণ্ডে নয়া মোড়! টেনে নিয়ে যাওয়ার ভিডিও, রক্তের নমুনা মিলল কমন রুমে!

এই বছর বৃহস্পতির অতিচর গতি এবং কর্কট রাশিতে আগমন তিনটি রাশির জাতকদের জীবনে এক নতুন দিশা এনে দিতে চলেছে। কর্ম, অর্থ, শিক্ষা, সামাজিক সম্মান—সবক্ষেত্রেই উন্নতির ইঙ্গিত স্পষ্ট। জ্যোতিষ অনুযায়ী, বৃহস্পতির এই বিরল রাশিচক্র পরিবর্তনকে কাজে লাগাতে পারলে ভবিষ্যৎ হবে আলোকিত।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles