বৃহস্পতি মিথুনে প্রবেশ করলেই বদলে যাবে ভাগ্য! কারা হবেন কোটিপতি, কারা পাবেন সফলতা?

জ্যোতিষশাস্ত্রের মতে, গ্রহদের স্থান পরিবর্তন জীবনের বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে। প্রতিটি গ্রহের নিজস্ব শক্তি ও প্রভাব রয়েছে, তবে বৃহস্পতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৃহস্পতি জ্ঞান, ধর্ম, শিক্ষা ও সৌভাগ্যের কারক। নবগ্রহের মধ্যে বৃহস্পতি সবচেয়ে কল্যাণকারী গ্রহ হিসাবে পরিচিত। সাধারণত, বৃহস্পতি একটি রাশিতে প্রায় এক বছর অবস্থান করেন, তবে চলতি বছরে তিনবার রাশি পরিবর্তন করতে চলেছেন তিনি, যা জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

মিথুন: এই রাশির জাতক-জাতিকারা প্রতিটি ক্ষেত্রে অপার সাফল্য লাভ করবেন। সন্তান সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায় লাভের সুযোগ আসবে, আর্থিক পরিস্থিতি উন্নতি করবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।

তুলা: আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলতে পারে। ভাই-বোনদের সমর্থন পাবেন। সন্তানের তরফ থেকে সুখবর আসতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে।

কুম্ভ: এই রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে। ধনলাভের যোগ রয়েছে। চাকরিজীবীদের বেতনবৃদ্ধি হতে পারে। ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। প্রেম ও স্বাস্থ্য ভালো যাবে।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড়ো মুনাফা অর্জন করতে পারেন। সামাজিক সুনাম বাড়বে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন।

মকর: জীবনে নতুন দিশা খুঁজে পাওয়ার সময়। নতুন চাকরির সুযোগ আসতে পারে। আয় বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে আনন্দ বৃদ্ধি হবে।

আরও পড়ুনঃ প্রতিবন্ধী হয়েও মঞ্চে দুর্দান্ত নাচ! কোটায় চাকরি পাওয়া তরুণীর ভিডিয়ো ঘিরে হইচই!

বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশের ফলে সামগ্রিকভাবে অনেক পরিবর্তন আসতে চলেছে। কিছু রাশির জাতকদের জন্য এটি সাফল্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে, আবার কিছু রাশির জন্য এটি সতর্কতার সময় হতে পারে। তবে, বৃহস্পতির অবস্থান সাধারণত শুভফল প্রদান করে, বিশেষ করে যাদের কুণ্ডলীতে বৃহস্পতি শুভস্থানে থাকে। ১৪ মে ২০২৫ সালে ভোররাত ২:৩০ মিনিটে বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবেন। এরপর ১৮ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন। এই সময়ের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles