২০২১-এ পকেট ভর্তি হবে নাকি ফাঁকা? জানুন আর্থিক রাশিফল ২০২১

২০২০ সাল সকলের কাছেই প্রায় একটি বিষাক্ত বছর। করণা ভাইরাসের প্রকোপে এই বছর দেখা দিয়েছে প্রবল অর্থনৈতিক মন্দা। কিন্তু আগামীকাল অর্থাৎ ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে হয়তো আপনার অর্থভাগ্য বদলে যেতেই পারে। এবার জেনে নেওয়া যাক ২০২১ সালে কোন রাশির অর্থ ভাগ্য কীরকম যাবে।

মেষ: ২০২১ সাল মেষ রাশির জন্য আর্থিকভাবে অত্যন্ত শুভ। বিভিন্ন সূত্র থেকে তারা টাকা উপার্জন করতে পারবে। বছরের মাঝখানে আর্থিক দুঃসময় গেলেও বছরের শেষে ভালো সময় আসন্ন।

বৃষ: এই বছরটা এই রাশির জাতকদের আর্থিক দিক থেকে ভালো মন্দ মিশিয়ে কাটবে। নিজের সম্পত্তি বাড়ানোর দিকে এগিয়ে যেতে পারেন। এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ঋণ নেওয়ার সময় একটু ভাবনা চিন্তা করা উচিত।

মিথুন: এই বছর এই রাশির জাতক-জাতিকারা যেরকম উপার্জন করবেন সেরকমই সমহারে খরচও করে ফেলবেন। তাই খরচের দিকে নজর না দিলে টাকা সঞ্চয়ে প্রভূত সমস্যা হতে পারে।

কর্কট: সঠিকভাবে সুযোগের ব্যবহার না করার জন্য অনেকেই অর্থের দিক থেকে বিপদে পড়তে পারেন। তবে এই রাশির জাতকরা স্ত্রী ভাগ্যে ধনসম্পত্তি লাভ করতে পারেন। সঞ্চয়ের দিকে নজর দিতে হবে।

সিংহ: বছরের শুরু থেকে ১৪ই মার্চ পর্যন্ত অর্থ ভাগ্যে প্রবল উন্নতি রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। তবে তারপর থেকে ১৭ই এপ্রিল পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে। আয় ও ব্যয়ের সমতা এই বছর থেকেই দেখতে পাবেন এবং স্ত্রী ভাগ্যে উন্নতি রয়েছে।

কন্যা: এই রাশির জাতক-জাতিকারা অর্থের দিক থেকে বছরের প্রথমে খানিকটা অসুবিধায় পড়তে পারেন তাই প্রথম দিক থেকেই সঞ্চয়ে নজর দিতে হবে।

তুলা: এই বছর জমি বাড়ির দিকে বিনিয়োগের একটি প্রবণতা দেখা দেবে এই রাশির জাতক-জাতিকাদের। প্রথমদিকে টাকা সঞ্চয় করতে সমস্যা হবে। কোনওরকম আর্থিক কাজ জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে করলে তা সফল হবে।

বৃশ্চিক: বছরটা শুরু হবে সন্তোষজনক আর্থিক বিনিয়োগ নিয়ে তবে বছরের প্রথম কয়েকটি মাস টাকা সঞ্চয়ের দিকে মন দিতে হবে।

ধনু: আগামী সময়ে অর্থ রোজগারের বিভিন্ন দিক খুলে যাবে। শুরুর দিকে অর্থ বিনিয়োগ করলেও পরে অর্থলাভ হবে। বিদেশ থেকেও আর্থিক যোগান আসতে পারে।

মকর: বছরের শুরুতে আর্থিক ভাগ্য সেভাবে ভালো যাবে না। টাকা রোজগারে সমস্যা হতে পারে। এইজন্য অর্থের বিষয়ে সঠিক নীতি নির্ধারণ করতে হবে।

কুম্ভ: কোনও বড়সড় কেনাকাটা থেকে বিরত থাকতে হবে। ১৪ই এপ্রিল পর্যন্ত আপনার আর্থিক দিক ভালো থাকবে। ওই সময়ে ভাগ্যও তুঙ্গে থাকবে। টাকার সঞ্চয় বাড়বে।

মীন: প্রথম তিনমাসে আর্থিক উন্নতি আপনাকে ব্যাপক হারে জনপ্রিয়তা দেবে। বিভিন্ন সূত্র থেকে আর্থিক রোজগার এই সময়ের মধ্যে করতে পারবেন। বছরের শেষে অর্থভাগ্য আরও খুলবে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles