আগামী নভেম্বর মাসেই হতে চলেছে বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ। ৮ই নভেম্বর, মঙ্গলবার হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জানা গিয়েছে, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুধুমাত্র পূর্বাঞ্চলে দেখা যাবে। ভারতের বেশিরভাগ জায়গা থেকে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ।
জানা গিয়েছে, ৮ নভেম্বর, মঙ্গলবার চন্দ্রগ্রহণ শুরু হবে সন্ধ্যে ৫টা ৩২ মিনিট থেকে। সন্ধ্যে ৬টা ১৮ মিনিটে শেষ হবে গ্রহণ। সূতক পর্ব শুরু হবে সকাল ৯টা ২১ মিনিট থেকে। সূতকের সমাপ্তি ঘটবে সন্ধ্যে ৬টা ১৮ মিনিট পর্যন্ত। এ বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে কলকাতা, শিলিগুড়ি, পাচনা, রাঁচি, গুয়াহাটি ইত্যাদি জায়গা থেকে দেখা যাবে।
বছরের শেষ চন্দ্রগ্রহণ কিছু কিছু রাশির উপর বেশ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক।
বৃষ রাশি
আপনি বৃষ রাশির জাতক হলে আপনার জন্যও চন্দ্রগ্রহণ ভালো সময় নিয়ে আসছে না। বৃষের জাতকদের নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। গ্রহণের প্রভাবে আপনি অসুস্থ হতে পারেন। আর নতুন কোনও কাজ এই সময় শুরু না করাই ভালো।
বৃশ্চিক রাশি
চন্দ্র গ্রহণের সময় সাবধান থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের। আপনি বৃশ্চিক রাশির জাতক হলে গ্রহণের সময় ও তার আগে-পরে কয়েকদিন আর্থিক বিষয়ে সতর্ক হয়ে কাজ করুন। টাকা-পয়সা সংক্রান্ত কোনও কাজ করার আগে ভালো করে চিন্তা করে নিন। না হলে গ্রহণের অশুভ প্রভাবে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যও বছরের শেষ চন্দ্রগ্রহণ অশুভ প্রমাণিত হতে চলেছে। এই সময় গ্রহণের অশুভ প্রভাবে আর্থিক সংকটে পড়তে পারেন মিথুন রাশির জাতক-জাতিকারা। প্রচুর খরচ বেড়ে যেতে পারে আপনার এবং তার কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন মিথুন রাশির জাতক-জাতিকারা।
কন্যা রাশি
আর্থিক দিক দিয়ে বছরের শেষ চন্দ্রগ্রহণ অত্য়ন্ত খারাপ সময় নিয়ে আসতে চলেছে কন্যা রাশির জাতকদের জন্য। আগামী ১৫ দিন আপনাকে সাবধানে থাকতে হবে। কোনও অকারণ খরচ এই সময় একদম করবেন না। চেষ্টা করুন বাজেটের বাইরে খরচ না করতে।





