এই ৪ রাশির উপর সর্বদা কৃপাদৃষ্টি বজায় থাকে গণেশের, এদের জীবনের সমস্ত কাঁটা দূর করেন সিদ্ধিদাতা

হিন্দু ধর্মে গণেশ হলেন প্রথম পূজ্য দেবতা। যে কোনও পুজোর আগে গণেশ পুজো করা হয়। বলা হয় যে, কোনও শুভ কাজ শুরু করার আগে সিদ্ধিদাতা গণেশের নাম নিলে সেই কাজে সাফল্য আসে। গণেশ পুজো করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হয়। সকলের উপর সর্বদা আশীর্বাদ বজায় রাখেন সিদ্ধিদাতা গণেশ।

তবে এমন কিছু রাশি রয়েছে, যাদের উপর গণেশের বিশেষ কৃপাদৃষ্টি বজায় থাকে। সেই রাশিগুলি হল-

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের ওপর গণেশের বিশেষ আশীর্বাদ থাকে। তাই মিথুন রাশির জাতক-জাতিকারা অত্যন্ত পরিশ্রমী হন। বুদ্ধিমান হওয়ার পাশাপাশি প্রায় সমস্ত কাজে নিপুণ হন মিথুন জাতক-জাতিকারা। জ্যোতিষশাস্ত্র মতে, এই রাশির অধিকাংশ জাতক শিক্ষা ক্ষেত্রে অসাধারণ সাফল্য লাভ করতে পারে। বুদ্ধির ক্ষেত্রেও অন্যান্যদের থেকে এগিয়ে থাকেন মিথুন রাশির জাতক-জাতিকারা। গণেশের আশীর্বাদে এঁদের সহজে হারাতে পারেন না কেউ।

মেষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশি শিবের প্রিয় রাশি। এই রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত বুদ্ধিমান ও সাহসী মনে করা হয়। পাশাপাশি প্রতিটি কাজকে সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারেন এই রাশির জাতকরা। গণেশের আশীর্বাদে অধিকাংশ কাজে সহজেই সফল হতে পারেন। পাশাপাশি এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে অঢেল সাহস থাকে। এঁদের মধ্যে আত্মবিশ্বাসের কোনও অভাব থাকে না। মেষ রাশির জাতকদের গণেশের পুজো করার পরামর্শ দেওয়া হয়।

মকর রাশি

জ্যোতিষশাস্ত্র মতে, মকর রাশির জাতক-জাতিকাদের ওপর গণেশ আশীর্বাদ বর্ষণ করেন। সমস্ত কাজে নিপুণ হন এই রাশির জাতকরা। এঁদের প্রতিটি কাজে নৈপুণ্য প্রকাশ পায়। গণেশের আশীর্বাদে অত্যন্ত বুদ্ধিমান হন এই রাশির জাতক-জাতিকারা। নিজের নিজের ক্ষেত্রে অত্যন্ত যোগ্য ও প্রতিভাবান হন। অন্যের সাহায্য করতে তৎপর থাকেন। মকর রাশির জাতক-জাতিকারা সাধারণত উদার ব্যক্তিত্বের হয়ে থাকেন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের ওপরও গণেশের বিশেষ কৃপা থাকে। সমস্ত কাজে গণেশের দৃষ্টি থাকে এবং তাঁর আশীর্বাদে কন্যা জাতকদের সমস্ত কাজ পূর্ণ হয়। ভালো ব্যবসায়ী হন কন্যা জাতক-জাতিকারা। যে কোনও পরিস্থিতিতে জয় লাভ করেন। এঁদের বাকচাতুর্য চোখে পড়ার মতো। ব্যাঙ্কিং, গণিত, মিডিয়া ও মার্কেটিংয়ের ক্ষেত্রে সুনাম অর্জন করেন কন্যা রাশির জাতকরা। এই রাশির জাতক-জাতিকাদের প্রতিদিন গণেশ চালিসা পাঠ করা উচিত। পাশাপাশি গণেশকে দূর্বা নিবেদন করুন।

RELATED Articles