হিন্দু ধর্মে মঙ্গলবার দিনটি হনুমানজির জন্য নিবেদিত। মনে করা হয়, এই মঙ্গলবার যারা হনুমানজির পুজো করেন, তাদের হনুমানজি কখনও নিরাশ করেন না। তাদের সকল মনস্কামনা তিনি পূর্ণ করেন। সমস্ত কষ্ট দূর হয় তাদের।
তবে এমন কিছু কিছু রাশি রয়েছে, যাদের উপর বজরংবলীর কৃপাদৃষ্টি সারা বছরই বজায় থাকে। তাদের সর্বদা আশীর্বাদ করেন বজরংবলী। সবসময় পাশে থাকেন তাদের। কোনও সংকট আসতে দেন না তাদের জীবনে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর সব সময় থাকে বজরংবলীর আশীর্বাদ। প্রতি মঙ্গলবার হনুমানজির আরাধনা করে বৃশ্চিক রাশর জাতক-জাতিকারা জীবনের সব ক্ষেত্রে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন। শুধু তাই নয়, বজরংবলীর কৃপায় এঁর কখনোও আর্থিক সংকটের মধ্যে পড়েন না।
কুম্ভ রাশি
জ্যোতিষবিদদের মতে, হনুমানজি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষ ভাবে প্রসন্ন থাকেন। হনুমানের কৃপায় কুম্ভ রাশির জাতক-জাতিকারা সব কাজেই সাফল্য পান। আর্থিক সংকটও এঁদের সহজে গ্রাস করতে পারে না। কুম্ভ রাশির জাতক-জাতিকারা যদি প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করেন, তাহলে কোনও বিপদ সহজে এঁদের ছুঁতে পারবে না। এঁদের জীবন সব সময় সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকে। বজরংবলীর কৃপায় আর্থিক অবস্থাও ভালো হয় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকারাও বজরংবলীর আশীর্বাদ পেয়ে থাকেন। রামভক্ত হনুমানের কৃপায় জীবনের সব সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়ে যান মেষ রাশির জাতক-জাতিকারা। আপনি মেষ রাশির জাতক-জাতিকা হলে প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমানের পুজো করুন। এর ফলে কোনও সমস্যাই আপনাকে ছুঁতে পারবে না। আর্থিক সংকটের মধ্যেও আপনি কখনোও পড়বেন না।
সিংহ রাশি
যে সব রাশির জাতক-জাতিকারা হনুমানজির প্রিয়, সেই তালিকায় রয়েছে সিংহ রাশিও। সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর বজরংবলী সব সময় নিজের কৃপাদৃষ্টি বজায় রাখেন। সিংহের জাতক-জাতিকারা প্রতি মঙ্গলবার সংকটমোচন হনুমানের পুজো করলে আর্থিক সমস্যার মধ্য়ে এরা কখনোই পড়বেন না। এঁদের সব কষ্ট দূর করে দেবেন স্বয়ং বজরংবলী।





