নানান গ্রহ-নক্ষত্র যে আমাদের জীবনে নানান প্রভাব ফেলে, এমনটাই দাবী করে জ্যোতিষশাস্ত্র। তবে আমাদের আরাধ্য দেবদেবীরাও আমাদের জীবনে যথেষ্ট প্রভাব ফেলেন। নানান রাশির উপর নানান প্রভাব ফেলেন মহাদেব শিব। তবে বিশেষ কিছু রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষভাবে প্রসন্ন মহাদেব। তাদের দুঃখ-কষ্ট সবসময় দূর করেন তিনি। দেখে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী-
মকর রাশি
শিবের অন্যতম প্রিয় রাশি হল মকর। এই রাশির অধিপতি শনি। শনি শিবের প্রিয় ভক্ত হওয়ায় মকর রাশির জাতক-জাতিকাদের প্রতি বিশেষ ভাবে প্রসন্ন থাকেন মহাদেব। শাস্ত্র অনুযায়ী, মকর রাশির জাতক-জাতিকরা সোমবার শিবলিঙ্গে বেলপাতা, গঙ্গাজল ও গোরুর দুধ অর্পণ করলে শিব ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন
মেষ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলকে শিবের অংশ মনে করা হয়। সেই কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের বিশেষ আশীর্বাদ করেন শিব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রতি সোমবার মেষ রাশির জাতক-জাতিকারা নিয়ম মেনে শিবের পুজো ও শিবলিঙ্গের অভিষেক করলে তাঁদের জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়।
কুম্ভ রাশি
এই রাশির অধিপতি শনি। এই কারণে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর শনির আশীর্বাদ তো থাকেই, ঠিক তেমনই আবার থাকে মহাদেবের আশীর্বাদও। এই রাশির উপর সর্বদাই প্রসন্ন থাকেন শিব। এই রাশির জাতক-জাতিকারা শিবলিঙ্গে জল অর্পণ করলে, তাদের মনস্কামনা পূর্ণ হয়।
বৃশ্চিক রাশি
এই রাশির অধিপতি হল মঙ্গল। এই রাশির উপর মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক-জাতিকারা যদি নিয়ম করে প্রতি সোমবার ঘটে জল ভরে শিবলিঙ্গের অভিষেক করেন, তাহলে মহাদেব শিব তাদের দুঃখ-কষ্ট দূর করেন।
(বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত এই কথাগুলি যে সত্যি হবেই, এমন কোনও দাবী করে না খবর ২৪৭। উক্ত এই কথাগুলি নানান জ্যোতিষীদের কথা অনুযায়ীই লেখা হয়েছে। )





