ট্রেনের সিটে বসা নিয়ে তুমুল ঝগড়া, বয়স্ক ব্যক্তিকে জুতোপেটা করলেন মহিলারা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

ট্রেনে বসা নিয়ে ঝামেলা, ঝগড়াঝাঁটি নতুন কোনও বিষয় নয়। তিনজনের সিটে চারজন গাদাগাদি করে বসা, আর সেই সিট পাওয়া নিয়েই যাত্রীদের মধ্যে তর্কাতর্কি, বিবাদ নিত্যদিন লেগেই থাকে। তবে এক লোকাল ট্রেনে যে ঘটনা ঘটল, তা রীতিমতো সকলকে চমকে দিয়েছে।

ঘটনার সূত্রপাত পাঁশকুড়া-দিঘা লাইনের একটি লোকাল ট্রেনে এক প্রবীণ নাগরিকের সংরক্ষিত আসনে বসা নিয়ে। জানা যাচ্ছে, ওই ট্রেনে দুই যুবক-যুবতী বসে পড়েছিলেন প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত আসনে। পরে এক বয়স্ক ব্যক্তি এসে সেই সিট ছেড়ে দিতে বললে তারা সিট ছাড়ে না।

স্বভাবতই, এই নিয়ে শুরু হয় বচসা। বয়স্ক ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি শুরু করেন ওই যুবক-যুবতী। এরপর ওই যুবক সিভিক ভলান্টিয়ার ডাকেন। সিভিক ভলান্টিয়ার এসে ওই যুবক-যুবতীকে ওই আসন ছেড়ে দিতে বলেন। কিন্তু সেই ফাঁকা সিটে সেই সময় বসে পড়ে দুই শিশু। ব্যস, ফের শুরু হয়ে যায় ঝামেলা।

ওই দুই শিশুর অভিভাবকদের সঙ্গে ঝামেলা শুরু হয় এক প্রবীণ নাগরিকের। অবস্থা বেগতিক দেখে ফের আসেন সিভিক ভলান্টিয়ার। কিন্তু পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়। অভিযোগ, কিছু মহিলা ঝামেলার মধ্যেই শিশুর অভিভাবককে জুতোপেটা করেন।

এর জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। যাত্রীদের মধ্যে ক্রমেই বাড়তে থাকে তর্কাতর্কি, মারামারি পর্যন্ত পৌঁছে যায় ঘটনা। বেশ কিছুক্ষণ পর অবশ্য অন্যান্য যাত্রীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও অন্যান্য খবর