খেলা দেখাবে রাজলক্ষণ রাজযোগ! প্রেম উথলে উঠবে ৩ রাশির জীবনে, লাইফ পার্টনারের সঙ্গে দেখাও হতে পারে এই সপ্তাহেই

জ্যোতিষশাস্ত্র মতে, ১১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে পালিত হবে ধনু সংক্রান্তি। সেই দিনে বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য। সেখানে আগে থেকেই অবস্থান করছে বুধ। সূর্য ও বুধের মিলনের ফলে ধনু রাশিতে বুধাদিত্য রাজযোগ গঠিত হবে। আবার মেষ রাশিতে অবস্থান করে ধনু রাশির নবম ঘরে দৃষ্টি থাকবে বৃহস্পতির। এর ফলে সূর্য ধনু রাশিতে গোচর করায় ১২ বছর পর রাজলক্ষণ রাজযোগ গঠিত হবে। বুধাদিত্য ও রাজলক্ষণ – এই দুই রাজযোগের মিলিত প্রভাবে এই সপ্তাহে ৩ রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবনে সুখ ও ভালোবাসা বাড়বে। 

সেই রাশিগুলি কী কী দেখে নেওয়া যাক-

বৃষ রাশি

এই সপ্তাহে নিজের প্রেম জীবনকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার দারুণ সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। রাজলক্ষণ রাজযোগের প্রভাবে এই রাশির জাতক-জাতিকা সঙ্গীর সঙ্গে দারুণ আনন্দময় সময় কাটাবেন। সপ্তাহের শেষে সময়টা আরও বেশি রোম্যান্টিক হয়ে উঠবে। বছর ফুরিয়ে আসার এই সময়টাতেও পুরোপুরি পার্টি মুডে থাকবেন এই রাশির জাতক-জাতিকারা। নিজের সঙ্গীকে এই সপ্তাহে নিজের পরিবারের সঙ্গে আলাপ করিয়ে করাতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

প্রেমের দিক থেকে এই সপ্তাহটি দারুণ কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে সম্পর্কের বোঝাপড়া বেশ ভালো থাকবে এদের। একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন এরা। এই রাশির জাতক-জাতিকা, যারা এখনও সিঙ্গল, এই সপ্তাহে বিশেষ কারোর দেখা পেতে পারেন তারা। তবে সপ্তাহের শেষে কোনও ঘটনার কারণে আবার মন একটু অশান্ত থাকতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

ধনু রাশি

প্রেমের দিক থেকে এই সপ্তাহটি বেশ শুভ ও সফল হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। রাজলক্ষণ রাজযোগের প্রভাবে সুখ ও সমৃদ্ধি লাভ করবেন এরা। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে। বাইরের কেউ এই রাশির জাতক-জাতিকাদের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করলেও তাতে সফল হবেন না। এই রাশির জাতক-জাতিকাদের দুজনের মধ্যে পরস্পরের প্রতি আস্থা ও ভরসা অটুট থাকবে। এই সপ্তাহে যেন প্রেম জীবন নতুন করে শুরু করবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles