হিন্দু ধর্মে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা শুভ বলে বিবেচিত হয়। এই দিন দেবী লক্ষ্মীর পুজো ও উপবাস করা হয়। কথিত রয়েছে, মা লক্ষ্মীর কৃপায় যদি মানুষ জীবনে প্রচুর অর্থ ও সম্পদ পান কিন্তু লক্ষ্মীর কৃপা না থাকলে জীবনে আর্থিক সমস্যায় পড়তে হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১২টি রাশির মধ্যে কিছু লক্ষণ রয়েছে যা দেবী লক্ষ্মীর কৃপায় রয়েছে। কিছু কিছু রাশি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন।
সেই বিশেষ রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকারা সাহস ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হন। খুব পরিশ্রমী ও সাহসী হন এরা। মা লক্ষ্মী খুব খুশি হন এই রাশির জাতক-জাতিকাদের উপর। অল্প বয়সেই কঠোর পরিশ্রমের ফল পান এরা। কখনও সম্পদের অভাব হয় না এই রাশির জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের উপর লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এই খুবই পরিশ্রমী হন এই রাশির জাতক-জাতিকারা। কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করেন এরা। ব্যবসায় অনেক সুবিধা পান এরা। মা লক্ষ্মীর কৃপায় কখনও টাকার অভাব হয় না এই রাশির জাতক-জাতিকাদের।
তুলা রাশি
মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এরা সর্বদা সুখ ও সম্পদে বাস করেন। মা লক্ষ্মীর কৃপায় কোনও ধরণের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় না এই রাশির জাতক-জাতিকাদের।
সিংহ রাশি
এই রাশির জাতক-জাতিকারা খুব বুদ্ধিমান হন। কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করেন এরা। মা লক্ষ্মীর কৃপায় সর্বদা আর্থিক অবস্থা ভালো থাকে এই রাশির জাতক-জাতিকাদের। কখনই কোনও ধরণের আর্থিক সাহায্য চাইতে হয় না এদের।





