এবছর মহাশিবরাত্রিতে এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষ কৃপা করবেন মহাদেব, বাড়বে সুখ-সমৃদ্ধি

শিবকে সর্বোচ্চ স্তরে সর্বোৎকৃষ্ট ও অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয়। তিনি সংসার ও কালচক্রের সকল গুণ-অগুণের ঊর্ধ্বে। শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তি রয়েছে। সদাশয় রূপে তিনি সর্বজ্ঞ যোগী, কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবন যাপন করেন তিনি। গৃহস্থ রূপে আবার তিনি পার্বতীর স্বামী আর ভয়ঙ্কর রূপে তাঁকে দৈত্যবিনাশী বলে বর্ণনা করা হয়।

হিন্দু ধর্মে মহা শিবরাত্রির দিনটিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এদিন শিবের ভক্তরা উপোস করে মহাদেবের পুজো করেন, শিবলিঙ্গে জল ঢালেন। এ বছর ১লা মার্চ মঙ্গলবার রয়েছে শিব চতুর্দশীর তিথি। এই দিন পাঁচ রাশির উপর বিশেষ কৃপা করবেন মহাদেব।

এই পাঁচ রাশি হল-

মিথুন রাশি

মহাশিবরাত্রির দিন এই রাশির জাতকরা  শুভ সংবাদ পাবেন। ভগবান শিবও আপনার উপর তাঁর বিশেষ কৃপা বর্ষণ করবেন। বিবাহিত জীবনেও ভালো পরিবর্তন আসবে। সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সঙ্গে বন্ধন আরও শক্তিশালী করতে এই সময়ের শক্তি ব্যবহার করুন।

কুম্ভ রাশি

এই রাশির জাতকরা শনিদেব এবং মহাদেব উভয়ের আশীর্বাদ পাবেন। কর্মক্ষেত্রে সফলতা আসবে ও এর পাশাপাশি আয় বৃদ্ধিও হবে। এই উৎসবে উপবাস করুন এবং নিয়ম অনুসারে ভগবান শিবের পূজা করুন।

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকাদের উপর এই শিবরাত্রিতে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ থাকবে। জীবনে বৃহত্তর মানসিক শান্তি এবং ভারসাম্য অনুভব করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাশির জাতক জাতিকারা যদি চাকরি খোঁজেন, তাহলে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি ও ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা।

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকাদের উপর শনিদেব ও মহাদেবের আশীর্বাদ থাকবে। শিবরাত্রির দিন বেলপাতা, গঙ্গাজল ও গরুর দুধ দিয়ে ভগবানের পুজো করলে সুখ ও সমৃদ্ধি আসবে।

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই বছরের শিবরাত্রির দিন অত্যন্ত শুভ। এই দিন শিবমন্দিরে গিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। মহাদেব আপনার সমস্ত ইচ্ছাপূরণ করবে। প্রত্যেক কাজে আসবে সাফল্য।

RELATED Articles