ডিসেম্বর মাসে আবারও জ্যোতিষচর্চার দুনিয়ায় আলোচনায় উঠে আসছে ‘মহালক্ষ্মী রাজযোগ’। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, মঙ্গল বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং এই স্থানেই থাকবে ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। এরই মধ্যে, আগামী ২০ নভেম্বর চন্দ্রমাও প্রবেশ করবে বৃশ্চিকে। দুই গ্রহের এই শুভ সংযোগেই তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ—যা তিনটি রাশির জীবনে এনে দেবে বিশেষ আশীর্বাদ। ব্যবসা থেকে আর্থিক উন্নতি, মনের শান্তি থেকে পেশাগত প্রগতি—সব ক্ষেত্রেই মিলতে পারে উল্লেখযোগ্য সাফল্য।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য এই সময় একেবারে সোনার সুযোগ। মহালক্ষ্মীর কৃপায় চিন্তা-উদ্বেগ কমবে, জীবনে আসবে নতুন আলো। যাঁরা চাকরি করেন, তাঁরা উন্নতির সিঁড়ি বেয়ে এগোতে পারেন। পদমর্যাদা বাড়তে পারে, সহকর্মীদের সম্মানও পাওয়া যাবে। ব্যবসায়ীদের জন্যও সময়টি অত্যন্ত শুভ—বড় কোনও লাভের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দীর্ঘদিনের কোনও ইচ্ছে বা লক্ষ্য অবশেষে পূরণ হতে পারে।
বৃশ্চিক রাশি
নিজের রাশিতেই মহালক্ষ্মীর এই রাজযোগ হওয়ায় বৃশ্চিক রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত শক্তিশালী। অনেকদিন আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হয়ে যাবে, হঠাৎ এমন অর্থপ্রাপ্তিও হতে পারে যা আপনি ভাবেননি। মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে, সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। পরীক্ষার্থী কিংবা চাকরি প্রার্থীরা শুভ ফল পেতে পারেন। দাম্পত্যে চাপ কমবে এবং স্বাস্থ্যও ফিরে পাবে সঠিক ভারসাম্য।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য এই রাজযোগ আশীর্বাদের বন্যা। চাকরি হোক বা ব্যবসা—উভয় ক্ষেত্রেই নতুন নতুন সুযোগ এসে ধরা দেবে। আয়ের উৎস বাড়তে পারে, বিশেষ করে যাঁরা বিদেশযোগ বা আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সময়টি অত্যন্ত ইতিবাচক। মানসিকভাবে আরও স্থির হবেন, জীবনে সুখবরের পালা লেগেই থাকবে।
আরও পড়ুনঃ Sheikh Hasina : ‘বিচ্ছিন্ন নয়, পরিকল্পিত হামলা’—সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইউনুসের দাবি উড়িয়ে দিলেন শেখ হাসিনা!
মোটের উপর, ডিসেম্বরের এই মহালক্ষ্মী রাজযোগ তিন রাশির জাতকদের জীবনেই এক ‘জ্যাকপট’ এনে দিতে পারে। পরিকল্পনা করে এগোলে এই সময় বদলে দিতে পারে ভাগ্যের মোড়।





