২০২৫ সালের জুলাই মাসে মঙ্গল গ্রহের গোচর জীবনের নানা ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল গ্রহ প্রতীক শক্তি, সাহস, উদ্যম, রাগ ও ভূমির। আগামী ২৮ জুলাই মঙ্গল প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে এবং সেখানে থাকবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। যেহেতু কন্যা রাশি বুধের অধীনস্থ, আর বুধ ও মঙ্গলের সম্পর্ক বেশ প্রতিকূল, তাই এই সময়টা কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে।
এই দেড় মাসে কিছু রাশির ক্ষেত্রে রাগ, দুর্ঘটনা, স্বাস্থ্য সমস্যা কিংবা আর্থিক অনিশ্চয়তা দেখা দিতে পারে। তাই আগেভাগে সতর্ক হওয়াটাই বুদ্ধিমানের কাজ। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জন্য এই গোচর হতে পারে ধাক্কা নিয়ে আসা।
মেষ রাশি
এই সময় কোনও ভ্রমণ থাকলে সেটা স্থগিত করাই ভালো। চোট-আঘাত লাগার আশঙ্কা রয়েছে। কাজের সময় সতর্ক থাকুন, কারণ একটুখানি অসাবধানতাও বড় ঝামেলার কারণ হতে পারে। মনে ভয় বা নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। যাঁরা জমি-জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কাজে যুক্ত, তাঁদের বাড়তি জটিলতায় পড়তে হতে পারে।
তুলা রাশি
এই গোচরের প্রভাব সরাসরি মানসিক শান্তির উপর পড়তে পারে। অকারণে টেনশন, রাগ বাড়বে। খরচও বেড়ে যাবে। ফলে অর্থনৈতিক দিকটাও সামলাতে হবে হিসেব করে। শরীর খারাপ হতে পারে। বিশেষ করে যাঁরা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তাঁদের ক্ষেত্রে বাধা আসতে পারে।
ধনু রাশি
মঙ্গল এই রাশির দশম ঘরে প্রবেশ করছে, যা মূলত কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত। অফিস বা কাজের জায়গায় খুব বেশি রাগ না দেখিয়ে ঠান্ডা মাথায় সমস্যা সামলানোই ভালো। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন—একটুখানি অসতর্কতা বড় ক্ষতি ডেকে আনতে পারে। অকারণে বিতর্ক বা রাজনৈতিক আলোচনা থেকে দূরে থাকাই শ্রেয়।
আরও পড়ুনঃ Durgapur : দুর্গাপুরের উন্নয়নের দাবিতে রাস্তার উপর কান্না! মোদির সঙ্গে দেখা করতে জেদে অনড় ছন্দা, বললেন ‘চিঠি দিয়েছি ট্রাম্পকেও’!
এই সময়টা মোটেই ভয় পাওয়ার নয়, বরং একটু সচেতন থেকে, ধৈর্য ও সাবধানে চললে বড় সমস্যাও এড়িয়ে যাওয়া সম্ভব। মঙ্গল শক্তির প্রতীক—তাই ঠিকভাবে পরিচালনা করতে পারলে সেটাই হয়ে উঠতে পারে আপনার জন্য সাফল্যের চাবিকাঠি। সতর্ক থাকুন, শক্ত থাকুন!





