Durgapur : দুর্গাপুরের উন্নয়নের দাবিতে রাস্তার উপর কান্না! মোদির সঙ্গে দেখা করতে জেদে অনড় ছন্দা, বললেন ‘চিঠি দিয়েছি ট্রাম্পকেও’!

নেহাতই একটা রাজনৈতিক সভা নয়, দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের সামনে শুক্রবার সকালটা যেন হয়ে উঠল একেবারে সিনেমার দৃশ্য! মঞ্চ তৈরি, নিরাপত্তা কড়া, চারপাশে উৎসুক জনতা। এর মধ্যেই ঘটল এমন এক ঘটনা, যা সবাইকে চমকে দিল। কে এই তরুণী? কেন হঠাৎ সে কান্নায় ভেঙে পড়লেন মোদির সভাস্থলের বাইরে? তার কথায় উঠে এল এমন কিছু দাবি, যা ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দুপুর ২:৩৫ মিনিটে অন্ডাল বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে সরকারি প্রকল্পের উদ্বোধন সেরে পৌঁছবেন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। তার আগে সকাল সাড়ে ১১টা নাগাদ ওই স্টেডিয়ামের সামনে এসে উপস্থিত হন এক তরুণী, নাম ছন্দা প্রামাণিক। তিনি হঠাৎই সভাস্থলের বাইরের রাস্তায় বসে পড়েন, ছুঁড়ে দেন হাত-পা, শুরু করেন কান্নাকাটি। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু কোনও কিছুতেই তাঁকে থামানো যায় না।

ছন্দার দাবি, ‘‘আমি চিঠি দিয়েছি মোদিজিকে। ডেকেছি তাঁকে দুর্গাপুরে। বলেছি আসুন, বাংলার উন্নয়ন দরকার। আমার ভাইবোনেরা কাঁদছে, কাজ নেই, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।’’ তিনি চান প্রধানমন্ত্রী যেন তাঁর সামনে এসে কথা বলেন, শুনে নেন দুর্গাপুরবাসীর যন্ত্রণার কথা। শুধু তাই নয়, তাঁর কথায়, প্রধানমন্ত্রী তাঁকে চিনতেও পারেন!

ঘটনার এখানেই ইতি নয়। তরুণীর মুখে উঠে আসে আরও এক বিস্ময়কর দাবি—তিনি নাকি মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও চিঠি লিখেছেন! ঠিক কী লিখেছিলেন, কীসের জন্য লিখেছিলেন, তা না জানালেও এমন এক দাবিতে গোটা ঘটনাটি আরও রহস্যজনক হয়ে ওঠে। অনেকেই এই দাবিকে অবাস্তব বলে মনে করলেও, ছন্দা নিজের কথায় অনড়।

আরও পড়ুনঃ Dilip Ghosh : মোদীর সভা থেকে সরে দাঁড়ালেন দিলীপ ঘোষ! বিজেপির অন্দরে ফের তৈরি বিতর্কের ঘূর্ণি?

এই ঘটনার মাঝেই চলছে মোদির সভার প্রস্তুতি। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। নেহেরু স্টেডিয়ামের ভিতরে ঢোকার আগে একাধিক স্তরে তল্লাশি। বিজেপির তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, এই সভা বাংলার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। এরই মাঝে এক তরুণীর এমন আবেগঘন কাণ্ড গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। অনেকে বলছেন, ছন্দার মতো আরও অনেকেই হয়তো মনে মনে একই কথা বলছেন—‘আপনি আসুন মোদিজি, আমাদের উন্নয়ন দরকার।’

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles