অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে আকাশে ঘটতে চলেছে এক বিরল গ্রহগত পরিবর্তন। ১৩ অক্টোবর মঙ্গল প্রবেশ করবে গুরুর নক্ষত্র বিশাখাতে। জ্যোতিষ মতে, গুরু অর্থাৎ বৃহস্পতি সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। আর মঙ্গল শক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক। ফলে এই সময়ে মঙ্গলের গুরুর নক্ষত্রে প্রবেশ অনেকের জীবনে নতুন অধ্যায় শুরু করতে পারে। তিনটি রাশির জাতক-জাতিকা বিশেষভাবে উপকৃত হবেন এই মহাগোচর থেকে।
মেষ রাশি
মেষ রাশির অধিপতি গ্রহ নিজে মঙ্গল। তাই এই গোচর তাদের জন্য বিশেষ শুভ হতে চলেছে। এই সময়ে আত্মবিশ্বাস বাড়বে, কাজের জায়গায় নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলবে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও আছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁদের জন্য সময়টা উপযুক্ত। সামগ্রিকভাবে আর্থিক দিকেও উন্নতি আসবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই গোচর হবে লাভজনক। চাকরি বা ব্যবসায় পদোন্নতির সুযোগ আসবে। নিজের প্রতিভা ও পরিশ্রমের স্বীকৃতি মিলবে। সরকারি দপ্তর বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা বিশেষভাবে ফলপ্রসূ। সমাজে সম্মান ও খ্যাতি দুই-ই বাড়বে। অর্থের দিকেও স্বস্তি আসবে।
ধনু রাশি
ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, আর মঙ্গল প্রবেশ করছে বৃহস্পতিরই নক্ষত্রে। ফলে এই রাশির জাতকদের জন্য সময়টা হতে চলেছে অত্যন্ত শুভ। বিদেশযাত্রা বা তীর্থভ্রমণের সুযোগ আসতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চায় আগ্রহ বাড়বে। ভাগ্য আপনার পাশে থাকবে, ফলে অসমাপ্ত কাজগুলোও সহজে সম্পূর্ণ হবে। অর্থলাভের সম্ভাবনাও প্রবল।
আরও পড়ুনঃ Durgapur Gang*rape: “তৃণমূলের পদাধিকারীই মূল অভিযুক্ত!” — দুর্গাপুর গণধর্ষণ*কাণ্ডে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্যরাজনীতি!
সব মিলিয়ে, মঙ্গলের এই বিশাখা নক্ষত্রে প্রবেশ শক্তি ও সমৃদ্ধির যুগল প্রতীক হিসেবে কাজ করবে। এই সময়টায় নিজের লক্ষ্য স্থির রেখে কাজ করলে সাফল্য নিশ্চিতভাবে আসবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার