Astrology: মঙ্গল গোচরে বিপদের সংকেত! ৫ রাশিকে সতর্ক থাকার পরামর্শ

লাল গ্রহ মঙ্গল শক্তি, সাহস আর উদ্যমের প্রতীক। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহসমূহের সেনাপতি বলা হয়। এই গ্রহ যখন শুভ অবস্থানে থাকে, তখন সাফল্য, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণ বাড়ে। তবে অশুভ অবস্থানে থাকলে রক্তচাপ, গাড়ি দুর্ঘটনা, বিবাদ-বিসম্বাদ এমনকি আইনি সমস্যাও ডেকে আনতে পারে। আগামী ২৭ অক্টোবর মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক-এ প্রবেশ করতে চলেছে। এই পরিবর্তনকে জ্যোতিষীরা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তবে এই গোচর সবার জন্য সমান শুভ নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন—এই পাঁচ রাশিকে থাকতে হবে অতিরিক্ত সতর্ক।

মেষ (ARIES)

মেষ রাশির অধিপতি গ্রহ নিজেই মঙ্গল, তাই এই গোচর আপনার জীবনে বড় প্রভাব ফেলবে। আত্মবিশ্বাস বাড়লেও সাথে অহংকারও মাথাচাড়া দিতে পারে। ছোটখাটো বিষয়ে রেগে যাওয়া বা ঝগড়া করার প্রবণতা বাড়বে। কর্মক্ষেত্রে বিরোধ, সহকর্মীদের সঙ্গে উত্তেজনা, এমনকি আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিচ্ছে। গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধান থাকুন।

বৃষ (TAURUS)

এই সময় বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর আর্থিক চাপ বাড়তে পারে। হঠাৎ খরচ বেড়ে যাবে, পুরনো কোনও বিনিয়োগ থেকেও ক্ষতি হতে পারে। পারিবারিক সম্পর্কে টানাপোড়েন, অকারণে মানসিক চাপ এবং ভ্রমণে বাধা আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও সময়টা অনুকূল নয়। ধৈর্য ধরে এগোনোই হবে একমাত্র উপায়।

কর্কট (CANCER)

কর্কট রাশির ক্ষেত্রে এই গোচর বিশেষ সতর্কতার সংকেত দিচ্ছে। অফিসে আপনার কাজ বা উদ্দেশ্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে। সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ তৈরি হবে। বাড়ির দিকেও দায়িত্ব বাড়বে, ফলে মানসিক চাপ আরও বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রেও ক্ষতির সম্ভাবনা রয়েছে। রাগ নয়, ঠান্ডা মাথাই হবে সমাধান।

তুলা (LIBRA)

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গলের এই অবস্থান আর্থিক চাপের পাশাপাশি আত্মসম্মানের উপর আঘাত আনতে পারে। আয় কমে যাবে, ব্যয় বাড়বে। ব্যবসায় ওঠানামা হবে। পরিবারের কারো সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে। রাগ বা আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো, নইলে পরিস্থিতি খারাপ হতে পারে।

ধনু (SAGITTARIUS)

ধনু রাশির জন্য সময়টি খানিকটা চ্যালেঞ্জিং। ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, মানসিক শান্তি কমে যাবে। পুরনো কোনও আর্থিক সিদ্ধান্তের কারণে ক্ষতির মুখ দেখতে হতে পারে। ঘরোয়া পরিবেশেও অশান্তি দেখা দিতে পারে। সীমিত ব্যয়, ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণই হতে পারে আপনার রক্ষাকবচ।

আরও পড়ুনঃ Acci*dent :বাইকের সংঘর্ষের পর বাসে আগুন, দরজা খুলতে না পেরে মৃ*ত ২০ যাত্রী!

সতর্ক থাকুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন মঙ্গল শক্তির প্রতীক হলেও কখনও কখনও এই শক্তি ভুল পথে ব্যবহার হলে বিপদ ডেকে আনে। তাই রাগ নিয়ন্ত্রণে রাখা, ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া এবং ঝুঁকিমুক্ত পথে চলাই হবে এই সময়ের প্রধান মন্ত্র। জ্যোতিষীরা এই সময়ে হানিকর সিদ্ধান্ত, ঝগড়া-বিবাদ এবং ঝুঁকিপূর্ণ ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles