গ্রীষ্মের মধ্যভাগে এসে আকাশপটে ঘটতে চলেছে এক উল্লেখযোগ্য গ্রহপরিবর্তন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আগামী ৭ জুন মঙ্গল প্রবেশ করবে সিংহ রাশিতে এবং প্রায় দেড় মাস—অর্থাৎ ২৮ জুলাই পর্যন্ত সেখানেই অবস্থান করবে। এই সময়কালেই শনি থাকবে এমন এক স্থানে, যার ফলে তৈরি হবে ষষ্ঠষ্ঠক রাজযোগ। এই বিরল গ্রহসংযোগের প্রভাব পড়বে সব রাশির উপরেই, তবে তিনটি রাশি বিশেষভাবে লাভবান হবে বলেই মত জ্যোতিষবিদদের।
বৃশ্চিক রাশি (Scorpio) : যাঁরা বৃশ্চিক রাশির জাতক, তাঁদের জন্য এই সময়টি এক কথায় আশীর্বাদস্বরূপ হতে পারে। বহুদিনের কষ্ট আর পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে। কেরিয়ারে অগ্রগতির দারুণ সম্ভাবনা রয়েছে। কর্মস্থানে স্বীকৃতি, পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্যও সময়টা লাভজনক হতে পারে। পুরনো লগ্নি থেকে ফেরত আসবে টাকা, মেলে ধরবে নতুন সুযোগ। সব মিলিয়ে, ভৃশ্চিক রাশির জাতকদের কাছে এই জুন-জুলাই হতে পারে ভাগ্যবদলের মাস।
মিথুন রাশি (Gemini) : মঙ্গল ও শনি-র এই যুগল সংযোগ মিথুন রাশির জাতকদের জন্য নিয়ে আসতে পারে এক নতুন দিগন্তের সন্ধান। কর্মক্ষেত্রে যাঁরা দীর্ঘদিন ধরে একঘেয়েমিতে ভুগছিলেন, তাঁদের জন্য এ সময়টি নিয়ে আসবে তাজা হাওয়া। নতুন কাজের সুযোগ, বিদেশ যাত্রা, অথবা নতুন প্রকল্পে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও এটি এক শুভ সময়—নতুন ক্লায়েন্ট, চুক্তি বা বড় বিনিয়োগ আসতে পারে সামনে। এমনকি বন্ধুত্ব বা দাম্পত্য সম্পর্কেও দেখা যাবে ইতিবাচক পরিবর্তন।
মীন রাশি (Pisces) : মীন রাশির জাতকরা এই সময় খুঁজে পাবেন বহু প্রতীক্ষিত স্থিরতা ও মানসিক শান্তি। যারা দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে পড়েছে বলে হতাশায় ভুগছিলেন, তাঁদের জন্য এবার সেই কাজ সম্পূর্ণ হওয়ার ইঙ্গিত রয়েছে। দাম্পত্য জীবনে মিলবে সুখ এবং বোঝাপড়া। সম্পর্কের টানাপোড়েন কেটে গিয়ে ফিরে আসবে পুরনো ঘনিষ্ঠতা। পাশাপাশি, কর্মক্ষেত্রেও মিলতে পারে নতুন সুযোগ, যা ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
আরও পড়ুনঃ Pakistan : ১৩ লক্ষ সেনা, ‘তবু ভয় পাই না’—কাশ্মীর নিয়ে উসকানিমূলক বার্তায় আগুন ছড়ালেন পাক সেনাপ্রধান!
এই জুন-জুলাইতে শুধু তিনটি রাশিই নয়, আরও কিছু রাশিও উপকৃত হতে পারেন বিভিন্ন গ্রহযোগের প্রভাবে। যেমন, ২০ এপ্রিল যে নবপঞ্চম রাজযোগ তৈরি হবে, তা কর্কট, কন্যা ও তুলা রাশির জাতকদের জন্য লাভজনক হতে পারে। অন্যদিকে, মীন রাশিতে শনি রুপোর পা ধরে প্রবেশ করায় (২৯ মার্চ থেকে), বৃশ্চিক, কর্কট ও কুম্ভ রাশির জাতকরা আগামী ২০২৭ সাল পর্যন্ত ধাপে ধাপে লাভের মুখ দেখতে পারেন। এছাড়া, ১৮ মে পর্যন্ত শনি ও রাহুর সংযোগ বৃষ, মকর ও তুলা রাশির জন্যও অর্থনৈতিক বা সম্পর্কগত উন্নতির ইঙ্গিত দিচ্ছে।





