ভারতবর্ষের হৃদয়ে কাশ্মীর শুধুই একটি ভূখণ্ড নয়, আবেগের আর এক নাম। বহু সেনার আত্মত্যাগ আর সাধারণ মানুষের স্বপ্ন এক সুতোয় গাঁথা এই জম্মু-কাশ্মীর। আর সেই আবেগকে ঘিরে বারবার আগুন জ্বালাতে চায় পাকিস্তান। সম্প্রতি আবারও এমনই এক পরিস্থিতি তৈরি হল, যেখানে সরাসরি ভারতীয় সেনাকে কটাক্ষ করলেন পাকিস্তানের সেনাপ্রধান। এমন স্পষ্ট আক্রমণ শোনার পর স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুটছে দেশবাসী।
যখন দেশের প্রতিটি মানুষ সেনার প্রতি শ্রদ্ধা জানায়, তখন প্রতিবেশী দেশের এমন বয়ান কেবল সামরিক মানহানিই নয়, দেশের গর্বেও আঘাত। সাধারণ মানুষের মনেই এখন একটাই প্রশ্ন—এমন কথা শুনেও কি চুপ থাকবে ভারত? স্নায়ুযুদ্ধের আবহে এমন বয়ানের জেরে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনার ছায়া পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
সম্প্রতি এক প্রবাসী পাকিস্তানিদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পাক সেনাপ্রধান আসিম মুনির বলেন, “ভারতের ১৩ লক্ষ সেনাবাহিনীকে আমরা ভয় পাই না। তাহলে কিছু বিচ্ছিন্নতাবাদী কীভাবে আমাদের ফৌজকে হারাতে পারে?” তাঁর এই বক্তব্যে একদিকে যেমন ভারতীয় সেনার শক্তিকে অস্বীকার করার চেষ্টা হয়েছে, অন্যদিকে বালোচ বিদ্রোহীদের দমনে ব্যর্থতার রেশও আড়াল করতে চাওয়া হয়েছে। পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ক্রমবর্ধমান বালোচ আন্দোলনের বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও শোনা যায় তাঁর গলায়।
আসিম মুনির কেবল সেনাকে ঘিরে নয়, কাশ্মীর নিয়েও দেন উসকানিমূলক মন্তব্য। তাঁর কথায়, “কাশ্মীর পাকিস্তানের জিউগুলার ভেন, ছিল, আছে, এবং থাকবে।” চিকিৎসা বিজ্ঞানে এই ‘জিউগুলার ভেন’ হল মানুষের শরীরের এক গুরুত্বপূর্ণ রক্তনালীর নাম, যা হৃদপিণ্ড থেকে মস্তিষ্কে রক্ত সঞ্চালন করে। এই তুলনার মাধ্যমে কাশ্মীরকে পাকিস্তানের অস্তিত্বের সঙ্গে মিলিয়ে দেখানোর চেষ্টা করেছেন তিনি। সঙ্গে আরও বলেন, “কাশ্মীরি ভাইরা যে লড়াই চালিয়ে যাচ্ছেন, আমরা তাঁদের পাশে ছিলাম, আছি, থাকব।”
আরও পড়ুনঃ RG kar Hospital : কে দিল এত টাকা? আরজি কর আন্দোলনের কোটি টাকার ফান্ডে অবশেষে মুখ খুললেন জুনিয়র ডাক্তাররা!
এই বিতর্কিত মন্তব্যে এখনও পর্যন্ত ভারতের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি ঠিকই, তবে কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এমন আক্রমণাত্মক মন্তব্য একদিকে যেমন আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের ভাবমূর্তিকে আঘাত করবে, তেমনই ভারতীয় সেনার তরফ থেকেও কড়া বার্তা আসতে পারে যে কোনও সময়। দুই দেশের সম্পর্কের সুতো যে আরও জট পাকাতে চলেছে, তা বলাই বাহুল্য।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার