লঞ্চ হওয়ার পর থেকেই সাড়া ফেলে দিয়েছে Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার। এর স্কুটারের দাম ১.৪৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই স্কুটারেই এবার দীপাবলি উপলক্ষে আকর্ষণীয় ছাড় দিচ্ছে Flipkart ও Amazon।
হিরোর এই স্কুটারে এখন সরাসরি ৩৩,৫০০ টাকা ছাড় দিচ্ছে Amazon। ফলে সেই স্কুটারটির দাম হয়ে যাচ্ছে ৯৪,৬০০ টাকা। আবার, এই স্কুটারের উপরই ৩০,০০০ টাকার ছাড় দিচ্ছে Flipkart। ইএই ছাড়ের অঙ্কের মধ্যেই থাকছে চার্জার এবং কেন্দ্রের FAME সাবসিডি থাকছে বলে জানিয়েছে ফ্লিপকার্ট। তবে এই অফার আপাতত দিল্লির গ্রাহকদের জন্যই প্রযোজ্য।
কী কী ফিচার্স রয়েছে এই স্কুটারে?
- এই স্কুটারে এক চার্জ দিলেই তা ১১০ কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে।
- এই স্কুটারের সর্বাধিক স্পিড প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।
- এই স্কুটারে মোট চারটি রাইড মোড রয়েছে। এর মধ্যে থাকছে ইকো, রাইড, স্পোর্ট ও কাস্টমের মতো মোড থাকছে।
- Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারে মিলবে দুটি রিমুভেবল ব্যাটারি। অর্থাৎ যে কোনও জায়গায় সেই ব্যাটারি দুটিকে চার্জ করা যাবে। এর জন্য স্কুটারটিকে সব জায়গায় নিয়ে যেতে হবে না।
- VIDA V1 ই-স্কুটারে রয়েছে পোর্টেবল চার্জার দেওয়া হয়েছে, যা বুট স্পেসে রেখেই বহন করা যাবে। ঘণ্টা ছয়েকের মধ্যেই স্কুটারটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
- Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারে ৭ ইঞ্চির TFT টাচ ডিসপ্লে
- এই স্কুটারে রয়েছে 4G, Wi-Fi কানেক্টিভিটি, ইলেকট্রনিক সিট, হ্যান্ডেল লক, ক্রুজ় কন্ট্রোল।
- স্কুটারে রিভার্স ও রেগেন অ্যাসিস্টের জন্য ২ ওয়ে থ্রটল রয়েছে।
- অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম, ট্র্যাক মাই বাইক, জিওফেন্সিং, রিমোট ইম্মোবিলাইজ়েশন, ভেহিকল ডায়াগনস্টিক্স, একটি বাটন সহযোগে এসওএস অ্যালার্ট-সহ রয়েছে আরও বেশ কিছু ফিচার্স।
এই স্কুটারের দাম ও কত?
২০২২ সালের অক্টোবর মাসে লঞ্চ হয় এই Hero Vida V1 স্কুটারটি। সেই সময় এই স্কুটারের দাম ছিল ১.৪৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। স্কুটারের এই স্কুটারের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে- প্লাস এবং প্রো।





