আগামী সপ্তাহেই তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সম্পদ ও প্রতিপত্তিতে ভরে উঠবে ৩ রাশি, আচমকাই ধনলাভের সম্ভাবনা

বৈদিক জ্যোতিষে বুধাদিত্য রাজযোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। যে ব্যক্তির কোষ্ঠীতে এই রাজযোগ থাকে তাঁরা সমাজে প্রচুর মান-সম্মান ও পদপ্রতিষ্ঠা লাভ করবেন। এদের জীবনে কখনও অর্থাভাব হয় না। বৃষ রাশিতে শীঘ্র বুধদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে। এই রাশিতে বর্তমানে বুধ গোচর করছে। এ সময়ে বুধ বক্রী অবস্থায় বৃষ রাশিতে রয়েছে। আবার এই রাশিতে মে মাসের ১৫ তারিখে প্রবেশ করবে সূর্য। সূর্য ও বুধের যুতির ফলে তৈরি হবে বুধাদিত্য যোগ। যার ফলে তিন রাশির জাতক-জাতিকাদের অর্থ ও মান-সম্মান লাভের প্রবল সম্ভাবনা থাকবে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কর্কট রাশি

জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাজযোগ কর্কট জাতক-জাতিকাদের আর্থিক জীবনের জন্য শুভ প্রমাণিত হবে। আপনার রাশির আয় স্থানে এই রাজযোগ তৈরি হচ্ছে। তাই এ সময়ে আপনাদের আয় ভালো পরিমাণে বৃদ্ধি পাবে। পাশাপাশি আয়ের নতুন নতুন উৎস আপনার হাতে আসবে। ব্যবসায়ীদের জন্য সময় ভালো। বিদেশি উৎসের মাধ্যমে ব্যবসায় লাভ হবে। পুরনো লগ্নির দ্বারাও লাভান্বিত হতে পারেন এই রাশির জাতক। এ সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকবে। এ সময়ে ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই রাশির জাতক-জাতিকারা। শেয়ার বাজার, বেটিং, লটারির মাধ্যমে ভালো ধন লাভ করতে পারেন আপনারা।

বৃষ রাশি

বৃষ রাশিতেই বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। এই রাশির জন্য রাজযোগটি অত্যন্ত শুভ। বৃষ রাশির গোচর কোষ্ঠীর লগ্ন স্থানে গড়ে ওঠা বুধাদিত্য রাজযোগের প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের কর্মশৈলী উন্নত হবে। পাশাপাশি আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। আত্মবিশ্বাস মজবুত হবে। আপনাদের ব্যক্তিত্ব উন্নত হতে পারে। এ সময়ে নামী ও জনপ্রিয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। এই যোগ আপনার গোচর কোষ্ঠীর সপ্তম স্থানে নজর রাখছে। এ কারণে জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্য ভালো হবে। পরিবারে আনন্দের আগমন হবে। আবার বৃষ রাশির অবিবাহিত জাতক-জাতিকারা বিয়ের প্রস্তাব পেতে পারেন।

সিংহ রাশি

বুধাদিত্য রাজযোগ সিংহ রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার ও ব্যবসার দৃষ্টিতে অত্যন্ত শুভ প্রমাণিত হবে। কাজ ও ব্যবসার জন্য এই সময়টি খুব ভালো। সিংহ রাশির ব্যবসায়ীরা ব্যবসায় ভালো সাফল্য লাভ করবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে জুনিয়র ও সিনিয়রদের সঙ্গ পাবেন। আধিকারিকরা আপনার কর্মক্ষমতার প্রশংসা করবে। বেকার সিংহ জাতকরা চাকরির প্রস্তাব পেতে পারেন। কেরিয়ারে সাফল্য লাভ করবেন আপনারা। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য সময়টি খুবই ভালো।

RELATED Articles