জ্যোতিষীয় ভবিষ্যদ্বাণী অনুযায়ী ১৮ মে-তে তৈরি হচ্ছে বিশেষ এক গ্রহযোগ, যার প্রভাব মারাত্মক হতে পারে কিছু রাশির জাতকদের উপর।জ্যোতিষশাস্ত্রে রাহু ও মঙ্গল—এই দুটি গ্রহকে পাপগ্রহ বলা হয়। শুভ ফলের তুলনায় এই গ্রহদ্বয় সাধারণত অশুভ ফল বেশি দেয় বলে মনে করা হয়। ১৮ মে, রাহু তার রাশি পরিবর্তন করে মীন থেকে কুম্ভতে প্রবেশ করবে এবং মঙ্গল থাকবে কর্কট রাশিতে, যা তার নিম্ন রাশি। ফলে এই দুই গ্রহের মাঝে ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে, যা অশুভ যোগ হিসেবেই পরিচিত। এই যোগের প্রভাবে জাতক-জাতিকারা মানসিক চাপ, আর্থিক ক্ষতি, পারিবারিক অশান্তি, এমনকি শারীরিক সমস্যারও সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন জ্যোতিষবিদেরা।
মেষ রাশি (Aries): মেষ রাশির জাতকদের জন্য এই সময়টা বিশেষভাবে কঠিন হতে চলেছে। ষড়াষ্টক যোগের প্রভাবে কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে, আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে, যা কাজের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। বস বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। মানসিক অস্থিরতা এতটাই বেড়ে যেতে পারে যে বাড়ির পরিবেশও অশান্ত হতে পারে। এই সময়ে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, কারণ দুর্ঘটনার সম্ভাবনাও তৈরি হচ্ছে।
কর্কট রাশি (Cancer): মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে, যা মঙ্গলের জন্য নিম্নভব। ফলে কর্কট জাতকদের জন্য এই সময়টাও অস্বস্তিকর। মানসিক চাপ প্রবলভাবে বেড়ে যেতে পারে। হঠাৎ রাগ, হতাশা বা উদ্বেগ অনুভব করবেন। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে এবং সন্তানের দিকেও চিন্তা জোরালো হতে পারে। পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা মাথাচাড়া দিতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ ও সামাজিক কাজেও বাধার মুখে পড়তে পারেন।
ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত সতর্কতার। রাহু-মঙ্গলের ষড়াষ্টক যোগ অর্থনৈতিক দিক থেকে ধাক্কা দিতে পারে। অপ্রয়োজনীয় খরচ, বিনিয়োগে ক্ষতি অথবা আর্থিক ঝুঁকি বাড়তে পারে। এই সময়ে ধার নেওয়া বা ধার দেওয়া থেকেও বিরত থাকা উচিত। পরিবারে মতভেদ তৈরি হতে পারে, বিশেষ করে ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে পারিবারিক পরিবেশ আরও বিষাক্ত হয়ে উঠবে।
আরও পড়ুনঃ Kashmir: তিরঙ্গায় মোড়া কফিন, চোখে জল ছোট্ট মেয়ের! বলিউড নায়িকা নিম্রতের জীবনে কাশ্মীর মানেই ভয়ের বিভীষিকা!
এই গ্রহযোগ শুধু ব্যক্তিগত জীবন নয়, বৃহত্তর সমাজ ও দেশেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা। জ্যোতিষবিদেরা বলছেন, এই সময়ে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধের সম্ভাবনা কিংবা আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হতে পারে। ব্যক্তিগত স্তরে যারা মেষ, কর্কট ও ধনু রাশির জাতক-জাতিকারা, তাঁদের বিশেষভাবে সাবধান হওয়া উচিত। ধৈর্য, নিয়ন্ত্রণ এবং ইতিবাচক চিন্তাভাবনাই হতে পারে এই সময়ের একমাত্র প্রতিকার।





