শনি (Saturn) গ্রহ মানেই জীবনে শৃঙ্খলা, পরিশ্রম, ন্যায়বিচার ও কর্মফল। জীবনে ভালো-মন্দের বিচারক বলা হয় শনি গ্রহকে। সম্প্রতি রাশি পরিবর্তনের পর ফের একবার বড় পরিবর্তনের দিকে এগোচ্ছেন শনি। আগামী ২৮ এপ্রিল সকাল ৭টা ৫২ মিনিটে শনি প্রবেশ করবেন তাঁর নিজস্ব নক্ষত্র উত্তরা ভাদ্রপদ-তে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির এই নক্ষত্র পরিবর্তন বিশেষ শুভ প্রভাব ফেলতে চলেছে নির্দিষ্ট তিনটি রাশির ওপর।
মিথুন রাশি : শনির এই পরিবর্তনে মিথুন রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি আর্থিক ভাবে লাভবান হতে পারেন। এতদিন কর্মজীবনে যেসব বাধা এসে দাঁড়িয়েছিল, এবার সেগুলি কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। বিশেষ করে সরকারি কোনও কাজ আটকে থাকলে তা নিষ্পত্তি হবে বলে মনে করছেন জ্যোতিষীরা। এমনকি পুরনো মামলা-মোকদ্দমার সমস্যা থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা-বাণিজ্যেও উন্নতির যোগ রয়েছে। মিথুন রাশির জাতক-জাতিকাদের পরিশ্রমের যথাযথ মূল্য মিলবে। ভাগ্য এই সময় সম্পূর্ণভাবে পাশে থাকবে।
মকর রাশি : মকর রাশির জাতকদের জন্যও এই সময় শুভ হতে চলেছে। শনির নক্ষত্র পরিবর্তনের প্রভাবে আর্থিক পরিস্থিতি অনেকটা মজবুত হবে। জীবনের নানা ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব হবে। জীবনে স্থিতি আসবে। বৈবাহিক জীবনে সুখের আবহ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসার জন্য ভ্রমণ করতে হতে পারে। নতুন বিনিয়োগ বা কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময় আদর্শ। সন্তানদের দিক থেকেও সুখবর পাওয়ার যোগ রয়েছে। শিক্ষার্থীদের ফলাফল হবে সন্তোষজনক।
কুম্ভ রাশি : কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্যও শনির এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত ইতিবাচক। দীর্ঘদিনের ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে আর্থিক স্থিতিশীলতা আসবে। পরিবারে নতুন গাড়ি বা দামি জিনিস কেনার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। ইচ্ছেমতো কেনাকাটা করতে পারবেন। এমনকি পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও সফল হতে পারে।
আরও পড়ুনঃ Ramnavami in Jadavpur University : ধর্মের লড়াই যাদবপুরের মাটিতে! ইফতারের পর এবার রাম পুজো, গেরুয়া রঙে রাঙালো ক্যাম্পাস, উত্তপ্ত ছাত্র রাজনীতি
২৮ এপ্রিল শনির এই বিশেষ নক্ষত্র পরিবর্তন তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে নিয়ে আসতে চলেছে সুখবর। তবে জ্যোতিষশাস্ত্রের মতে, কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। কারণ শনি গুরু গ্রহ হলেও কর্মফলদাতা। তাই নিজের পরিশ্রম এবং সততার মাধ্যমেই জীবনে সাফল্য অর্জন সম্ভব।






