রাজনীতির মঞ্চে সাধারণ মানুষের আবেগ, আশা-নিরাশা, ক্ষোভ-দুঃখ সবকিছুই আজ অস্ত্র হয়ে উঠেছে। আর তাই তো রাস্তায় দাঁড়িয়ে একটাই দাবি—ন্যায় চাই, কাজ চাই। ঠিক এমনই এক ছবি ফের উঠে এল কলকাতার বুকে। নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে শুরু হল হট্টগোল, উত্তেজনা। কারণ? মুখ্যমন্ত্রীর সভায় ঢোকার পাস ঘিরে দেখা দিল প্রবল বিতর্ক।
যে রাজ্যে চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায় আন্দোলন চলছে, সেই রাজ্যেই মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থী এবং চাকরিপ্রার্থীরা। কিন্তু সেই সুযোগ পাওয়ার পথেও বাধা! অভিযোগ, মুখ্যমন্ত্রীর সভায় ঢুকতে গেলে যাঁদের পাস নেই, তাঁদের প্রবেশ নিষেধ। আর সেই পাস বিতরণ নিয়েই শুরু হয়ে গেল চরম বিশৃঙ্খলা।
আসলে SSC পরীক্ষার্থীদের একাংশ নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছিলেন। তাঁদের হাতে ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আশায় অনেক আশা। কিন্তু অভিযোগ, আগের রাতেই পাস বিতরণকে কেন্দ্র করে ঝামেলা বাধে। অভিযোগ, রাতের অন্ধকারে কিছু অজ্ঞাতপরিচয় যুবক হামলা চালায়। সকালে দেখা যায়, কারও হাতে পাস আছে, কেউ আবার কোনওরকমে চেষ্টা করেও পাস পাননি। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগ্বিতণ্ডা।
স্টেডিয়ামের গেটে তখন কড়া পাহারায় পুলিশ। যাঁদের হাতে পাস নেই, তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর তাতেই চরম উত্তেজনা। একদিকে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা, অন্যদিকে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, যাঁরা বছরের পর বছর রাস্তায় আন্দোলন করছেন, তাঁদের অনেকের কাছেই নাকি পাস নেই। অথচ, অনেকে রাতারাতি পাস জোগাড় করে হাজির। এই ঘটনা ঘিরে ছড়িয়ে পড়ে প্রবল ক্ষোভ। শুরু হয় ধাক্কাধাক্কি, স্লোগান, এমনকি হাতাহাতিও।
আরও পড়ুনঃ Astrology : দীর্ঘ ২.৫ বছর পর শনির ধামাকা! এই ৩ রাশির জীবনে আসতে চলেছে চমক, কার ভাগ্য খুলছে এবার?
ঘটনার এখানেই শেষ নয়। অভিযোগ আরও মারাত্মক। আন্দোলনকারীদের একাংশের দাবি, ওই পাস নাকি টাকা দিয়ে কেনাবেচা হয়েছে। যোগ্যতার ভিত্তিতে নয়, বরং পকেট ভরলেই মিলেছে মুখ্যমন্ত্রীর সভায় ঢোকার টিকিট! এমনই দাবি তুলেছেন কেউ কেউ। এমনকী, বাম নেতা ফুয়াদ হালিমও এই অভিযোগ প্রকাশ্যে আনেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, “পাস নাকি বিক্রি হয়েছে টাকার বিনিময়ে।” পুলিশ পরিস্থিতি সামাল দিলেও প্রশ্ন থেকেই যায়—কীভাবে মুখ্যমন্ত্রীর বৈঠকের মতো গুরুতর ইভেন্টেও এমন দুর্নীতির অভিযোগ উঠল? আর তার জেরে ফের একবার কাঠগড়ায় রাজ্য রাজনীতি।





