শনি-বুধের প্রতিযুতি যোগ: পুজোর আগেই বদলাবে ভাগ্য, লাভবান হবেন ৩ রাশি

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। তাঁর প্রভাব ধীরে ধীরে প্রকাশ পেলেও তা দীর্ঘস্থায়ী হয়। কারণ শনি এক রাশিতে প্রায় আড়াই বছর ধরে অবস্থান করেন। বর্তমানে তিনি মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছেন এবং ২০২৭ সালের জুন পর্যন্ত সেখানেই থাকবেন। এই সময়ে অন্য গ্রহের সঙ্গে তাঁর বিশেষ যোগ তৈরি হলে নানা শুভ–অশুভ ফল মেলে। এবারে সেই শনি বুধের সঙ্গে মিলিত হয়ে তৈরি করতে চলেছেন প্রতিযুতি যোগ।

১৭ সেপ্টেম্বর রাত ১১টা ১৫ মিনিটে শনি ও বুধ একে অপরের বিপরীতে অর্থাৎ ১৮০ ডিগ্রিতে অবস্থান করবেন। সেই সময়ে শনি থাকবেন মীন রাশিতে আর বুধ নিজের স্বরাশিতে, কন্যায়। এই অবস্থাতেই প্রতিযুতি যোগের সৃষ্টি হবে। জ্যোতিষ মতে, এই বিরল সংযোগ তিনটি রাশির জাতকদের জন্য বিশেষ আশীর্বাদ বয়ে আনতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য সময়টা অনেকটা নতুন সূচনার মতো হতে পারে। দীর্ঘদিন ধরে যেসব সমস্যায় মানসিক চাপ তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটতে শুরু করবে। পরিবারে শান্তি ও আনন্দের পরিবেশ ফিরবে। অযথা খরচ বন্ধ হবে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। যারা পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে চিন্তিত ছিলেন, তারা ইতিবাচক ফল পাবেন। বিদেশে চাকরি বা উচ্চশিক্ষার সুযোগ এ সময়ে আসতে পারে। হঠাৎ কোনও সুখবর মনকে খুশি করে তুলবে।

মীন রাশি

মীন রাশির জন্য এই যোগ একপ্রকার আশীর্বাদ বলাই যায়। কারণ শনি এই সময়ে লগ্নে অবস্থান করছেন। এতদিন ধরে আটকে থাকা কোনও বড় সমস্যার অবসান হবে। মানসিক চাপ কমে যাবে এবং শরীরও থাকবে সুস্থ। আত্মবিশ্বাস বাড়বে, সমাজে সম্মান অর্জনের সম্ভাবনাও তৈরি হবে। তবে এই সময়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নেওয়া জরুরি, তাড়াহুড়ো করলে কাজ ভেস্তে যেতে পারে। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত ক্ষেত্র—সব জায়গাতেই উন্নতির সম্ভাবনা প্রবল।

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্যও এই সময় শুভ খবর নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে। নতুন চাকরির অফার কিংবা ব্যবসায় লাভের যোগ দেখা যাচ্ছে। পরিবারে দীর্ঘদিনের অশান্তি দূর হয়ে সুখের পরিবেশ তৈরি হবে। শারীরিক ও মানসিক স্বস্তি দুটোই মিলবে। জীবনে স্থিতিশীলতা আসবে এবং ভবিষ্যতের জন্য নতুন সাফল্যের দরজা খুলে যেতে পারে।

আরও পড়ুনঃ Human Bomb Threat in Mumbai: রাতারাতি হাই অ্যালার্ট মুম্বই! ৩৪ মানব বোমা ঘুরছে শহরে, ৪০০ কেজি RDX নিয়ে শহর উড়িয়ে দেওয়ার ছক!

এই প্রতিযুতি যোগ এক একটি রাশির জীবনে এক একটি বিশেষ পরিবর্তন আনবে। কারও জীবনে কর্মজীবনের সাফল্য, কারও ক্ষেত্রে পারিবারিক শান্তি, আবার কারও জীবনে আর্থিক উন্নতি। তাই বলা যায়, পুজোর আগেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই তিন রাশির জাতকদের জন্য।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles