১৮ অগাস্ট ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথি। বিকেল ৫টা ২২ মিনিট পর্যন্ত চলবে এই তিথি, তারপর শুরু হবে একাদশী। এই বিশেষ দিনে পালন করা হবে অজা একাদশী, যেখানে লক্ষ্মী নারায়ণের পূজা ও উপবাসের প্রথা রয়েছে। কিন্তু এ বছর দিনটি আরও তাৎপর্যপূর্ণ, কারণ ন্যায়ের দেবতা শনিদেব এইদিন গতি পরিবর্তন করবেন। জ্যোতিষীদের মতে, এই পরিবর্তন দুই রাশির মানুষের জীবনে আশীর্বাদের বৃষ্টি নামাবে।
বৃষ রাশি
বৃষ রাশির জন্য সময়টা একেবারেই সোনালী সুযোগে ভরপুর। শনিদেবের কৃপায় কাজে মিলবে সাফল্য, শত্রুরা হার মানবে, সমাজে বাড়বে সম্মান। হঠাৎ করেই হাতে আসতে পারে অর্থলাভের সুযোগ। পড়াশোনা বা নতুন কিছু শেখার ইচ্ছা জাগতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চাপ কমবে। সম্পদ সঞ্চয় ও গাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। কাছের মানুষ ও প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা মিলবে, যা আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলবে।
আরও পড়ুনঃ C V Ananda Bose: স্বাধীনতা দিবসে রাজ্যপালের আশ্বাসে তীব্র প্রতিক্রিয়া, পরিযায়ী শ্রমিকদের জন্য কি সত্যিই সমাধান হবে?
মিথুন রাশি
মিথুন রাশির জন্য শনিদেবের এই পরিবর্তন ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। বিশেষত রাজনীতিতে যুক্তদের জন্য এটি হবে সাফল্যের সময়। দলে বড় দায়িত্ব, নির্বাচনে জয়, সমাজে খ্যাতি—সবই মিলতে পারে। আপনার বীরত্ব ও নেতৃত্বের ক্ষমতা চারদিকে প্রশংসিত হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, আর্থিক অবস্থা হবে মজবুত। যে কোনও চ্যালেঞ্জ সামলাতে বুদ্ধিমত্তাই হবে আপনার প্রধান অস্ত্র।





