শনিদেব—ন্যায় ও কর্মফলের দেবতা। যিনি মানুষের জীবনে তাঁর কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। কখনও তিনি পরীক্ষা নেন, আবার কখনও আশীর্বাদে ভরিয়ে দেন। বর্তমানে শনি বৃহস্পতির রাশি মীন-এ বক্রী অবস্থায় রয়েছেন। কিন্তু ২০২৬ সালে এই মীন রাশিতেই শনি আবার উদিত হতে চলেছেন। এই শুভ মুহূর্ত জীবনে আনবে বড় পরিবর্তন, সাফল্য ও স্থিতি। জ্যোতিষ মতে, শনির এই উদয় বিশেষভাবে শুভ তিন রাশির জন্য—বৃষ, মকর ও মিথুন।
বৃষ রাশির জাতকদের জীবনে শনির কৃপা যেন নতুন দিগন্ত খুলে দেবে। এতদিনের বাধা-বিপত্তি, সমস্যার পর অবশেষে আসছে স্বস্তির সময়। জীবনের নানা ক্ষেত্রে আসবে সাফল্য—চাকরি, ব্যবসা, সম্পর্ক, সবেতেই মিলবে ইতিবাচক ফল। যারা জীবনে নতুন করে শুরু করতে চান, তাঁদের জন্য ২০২৬ সাল হবে একদম উপযুক্ত সময়। দায়িত্ব বাড়বে, তবে সেই দায়িত্বই এনে দেবে সম্মান ও স্থিতিশীলতা।
মকর রাশির জাতকদের জন্য শনির উদয় হবে বিশেষভাবে শুভ। এই সময় তাদের সাহস, পরিশ্রম ও নেতৃত্বগুণ আরও বৃদ্ধি পাবে। সমাজে সম্মান ও প্রভাব দুটোই বাড়বে। জীবনের দীর্ঘদিনের সমস্যাগুলি দূর হয়ে আসবে। অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে, পাশাপাশি বাড়ি বা গাড়ির মালিক হওয়ার সুযোগও মিলতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্যেও আসবে শান্তি ও আনন্দ।
মিথুন রাশির জাতকরাও শনির কৃপায় ভরপুর আশীর্বাদ পাবেন নতুন বছরে। শনিদেব এই রাশির অষ্টম ও নবম ঘরের অধিপতি, ফলে ভাগ্য ও কর্ম—দু’দিকেই আসবে উন্নতি। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। সম্পর্কেও মিলবে স্থিরতা ও ভালবাসা। অর্থনৈতিক দিক থেকে বছরটি হবে অত্যন্ত ফলপ্রসূ।
আরও পড়ুনঃ SIR : SIR ফর্ম ফিল-আপ করাই কাল! মাঝরাস্তায় মার বিজেপি কর্মীকে, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে!
অর্থাৎ ২০২৬ সালে শনির উদয় তিন রাশির জীবনে আনতে চলেছে সুখ, সমৃদ্ধি ও নতুন সূচনা। শনিদেবের আশীর্বাদে আর্থিক উন্নতি, মানসিক শান্তি ও জীবনের ভারসাম্য ফিরে পাবেন এই সৌভাগ্যবানরা। প্রস্তুত থাকুন—নতুন বছর হতে চলেছে আপনার ভাগ্য পরিবর্তনের বছর!





