শ্রাবণ মাসে শনির বক্রী গতি ২০২৫ সালের জুলাই মাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে বিভিন্ন রাশির উপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৩ জুলাই সকাল ৯টা ৩৬ মিনিটে শনি মীন রাশিতে বক্রী হবেন এবং ২৮ নভেম্বর পর্যন্ত, অর্থাৎ পুরো ১৩৮ দিন তিনি এই অবস্থাতেই থাকবেন। শনিদেব যেহেতু ন্যায়ের দেবতা, তাই তাঁর এই পশ্চাদমুখী গতি কারও জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। বিশেষ করে তিনটি রাশি এই সময় এক অন্যরকম সৌভাগ্যের স্বাদ পেতে চলেছে।
বৃষ রাশি (Taurus) – বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বক্রী শনি নিয়ে আসতে চলেছে আকস্মিক ইতিবাচক পরিবর্তন। কর্মক্ষেত্রে অগ্রগতি, নতুন সুযোগ এবং চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে উন্নতির জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য এই সময়টি হবে স্বর্ণ সুযোগ। পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে এবং দাম্পত্য সম্পর্কেও দেখা দেবে নতুন মাত্রা। যেকোনো পুরনো ঝামেলা সহজেই মিটে যেতে পারে এই সময়।
কর্কট রাশি (Cancer) – কর্কট রাশির জাতকদের জন্য শনির বক্রী গতি মানে শুধুই আশীর্বাদ। যারা কোনও আর্থিক সমস্যায় ভুগছিলেন বা ধার দিয়েও টাকা ফেরত পাননি, তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। পুরনো আটকে থাকা কাজ এই সময়ে সম্পন্ন হবে। ব্যবসার ক্ষেত্রেও নতুন সুযোগ আসতে পারে, বিশেষত যাঁরা নতুন কিছু শুরু করতে চাইছেন তাঁদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল। আপনার কথা বলার ক্ষমতা এবং কৌশলে মানুষকে প্রভাবিত করতে পারবেন, ফলে আপনার প্রভাব বাড়বে সমাজে।
মীন রাশি (Pisces) – মীন রাশির জাতকদের জন্য এই সময় মানেই সম্পর্ক ও মানসিক শান্তির দিক থেকে এক নতুন দিগন্তের সূচনা। পরিবারে পুরনো কোনও বিবাদ থাকলে তা মিটে যাবে, সম্পর্কে ফিরে আসবে সৌহার্দ্য। বিবাহিত জীবনে বাড়বে ভালোবাসা ও বোঝাপড়া। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন এবং সমাজে আপনার সম্মানও বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ Ra*pe case: ভয় দেখিয়ে কিশোরীকে লাগাতার ধর্ষ*ণের অভিযোগ, ধৃত অভিযুক্ত!
১৩ জুলাই থেকে শুরু করে ২৮ নভেম্বর পর্যন্ত শনির বক্রী গতি তিনটি রাশির জন্য সুখবর বয়ে আনবে। এই সময় যারা চেষ্টা চালিয়ে যাবেন, তাঁদের ভাগ্যও পূর্ণ সহায়তা করবে। শনিদেবের কৃপায় এই ১৩৮ দিন হয়ে উঠতে পারে জীবনের মোড় ঘোরানোর সময়।





