জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহই প্রত্যেক মাসে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের কারণে নানান রাশির জাতক-জাতিকারা নানানভাবে প্রভাবিত হয়। আজ, শনিবার বৃষ রাশিতে ১.১৮ মিনিটে গমন করেছে চন্দ্র। সেই রাশিতে আগে থেকেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি।
এর ফলে এই দুই গ্রহের মিলনের জেরে আজ তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। এর ফলে তিনটি রাশির জাতক-জাতিকারা খুবই উপকৃত হতে চলেছে। তারা যে কাজই শুরু করুক না কেন, তাতেই সাফল্য পাবেন এরা। নানান সুখবর এদের দরজায় কড়া নাড়বে।
জেনে নেওয়া যাক, সেই সৌভাগ্যবান ৩ রাশিগুলি কী কী-
কন্যা রাশি
গজকেশরী রাজযোগ গঠনের ফলে সুবর্ণ সময় শুরু হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য। ধৈর্য ও কঠোর পরিশ্রম ধীরে ধীরে ফল দেবে। এর ফলে এদের জীবন সুখে ভরে উঠবে। দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে ভালো সমন্বয় থাকবে এই রাশির জাতক জাতিকাদের। ব্যবসায় লাভ বাড়বে। এর ফলে কিছু নতুন কাজে বিনিয়োগ করতে পারেন এই রাশির জাতক জাতিকারা।
মিথুন রাশি
বৃহস্পতি-চন্দ্রের মিলন খুবই উপকারী হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময় আয়ের নতুন উৎস বের হবে। এরা এই সময় ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন। চাকরিতে পারফরম্যান্স ভালো হবে এই রাশির জাতক জাতিকাদের। এই কারণে বস এদের প্রতি খুশি হবেন। কোনও নতুন দায়িত্বও পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা।
বৃষ রাশি
এই সময় আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক জাতিকারা। বৃহস্পতি ও চন্দ্র একসাথে এদের জন্য এমন পরিস্থিতি তৈরি করবে যাতে এদের আয়ের উৎস বাড়বে। পুরানো ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পিএফ-গ্রাচুইটি সহ কোনও আটকে থাকা টাকা পুনরুদ্ধার করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা।





