জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমস্ত গ্রহই নির্দিষ্ট সময় অন্তর গতি পরিবর্তন করে। এই পরিবর্তনটি ১২টি রাশির জাতক-জাতকাদেরই প্রভাবিত করে। কারোর জন্য এই গতি পরিবর্তন খুবই শুভ হয়, তো আবার কারোর জন্য বটে নিয়ে আসে কষ্টের পাহাড়। সম্প্রতিই মিটেছে দীপাবলি। নভেম্বরে অনেক বড় গ্রহ গতিবিধি পরিবর্তন করছে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর গ্রহের রাজপুত্র বুধ পিছিয়ে যাবে। আবার দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই বিপরীত গতিতে রয়েছেন। উভয়ের বিপরীতমুখী গতি ১২টি রাশির জাতক-জাতিকাদের প্রভাবিত করবে। তবে ৩ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাদের।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
তুলা রাশি
এই সময় আর্থিক অবস্থা খারাপ হতে পারে দের। ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হতে পারে। পরিবারে ঘরোয়া ঝামেলা হওয়ার সম্ভাবনা। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাড়তে পারে। কর্মরত ব্যক্তিদের তাদের কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত। অফিসার বা বস তিরস্কার করতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
কর্কট রাশি
এই সময় কোনও বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। সঠিকভাবে চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকুন এই সময়। কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। এই সময় মানসিক চাপের সম্মুখীন হতে পারেন এরা। কিছু রোগ কষ্ট দিতে পারে যার কারণে স্বাস্থ্য খারাপ হবে এই রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
বুধ এবং বৃহস্পতির বিপরীতমুখী গতি শুভ হবে না এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় আত্মবিশ্বাসের অভাবের ঘটবে এদের মধ্যে। কর্মরত ব্যক্তিদের কিছু সমস্যার মুখে পড়তে পারেন। এই সময় বিনিয়োগ এড়িয়ে চলুন। তা না হলে কাঙ্ক্ষিত সুবিধা পাবেন না। এই সময়ে আর্থিক পরিস্থিতি খারাপ হবে এই রাশির জাতক-জাতিকাদের।





