Astrology : অর্থ, গাড়ি, বাড়ি—মে মাসে এক ধাক্কায় সব কিছু মিলবে এই ৩ রাশির! আপনার রাশি কি রয়েছে তালিকায়?

মে মাস মানেই গরমের দাপট। কিন্তু এই তাপমাত্রার মধ্যেই জীবনে আসতে পারে একঝলক ঠান্ডা হাওয়া—যেটা এনে দিতে পারেন স্বয়ং সূর্যদেব! হ্যাঁ, জ্যোতিষবিদরা জানাচ্ছেন, মে মাসে সূর্য মেষ রাশি থেকে সরে এসে প্রবেশ করবেন বৃষ রাশিতে। এই পরিবর্তনের প্রভাব পড়বে সমস্ত রাশির ওপর। তবে তিন রাশির জাতকদের ভাগ্যে আসতে চলেছে চোখে পড়ার মতো উন্নতি। কর্মক্ষেত্র হোক বা আর্থিক দিক, কোথাও না কোথাও বড় সুখবরের ইঙ্গিত দিচ্ছে গ্রহরাজের এই গোচর।

কন্যা রাশি: এই রাশির জাতকদের জন্য মে মাসটা হয়ে উঠতে পারে একদম টার্নিং পয়েন্টের মতো। সূর্য আপনার রাশির নবম স্থানে অবস্থান করবেন, যার ফলে আপনার ভাগ্য একধাপ ওপরে উঠতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসবে, বা মনের ভিতরে কিছু শুভ কাজের আকর্ষণ তৈরি হতে পারে। ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হবেন। পাশাপাশি ঋণের বোঝাও অনেকটাই হালকা হতে পারে। দাম্পত্য জীবন ও পারিবারিক পরিবেশে মিলবে মানসিক শান্তি।

সিংহ রাশি: সিংহ রাশির ক্ষেত্রে সূর্য নিজেই রাশির অধিপতি। তাই এই পরিবর্তন অনেকটাই শুভ বার্তা নিয়ে আসতে পারে। যারা চাকরিজীবী, তাঁদের জন্য রয়েছে প্রমোশনের সম্ভাবনা। অফিসে সম্মান বাড়বে, এবং কাজের চাপ সামলেও ফলাফলে দেখা যাবে উন্নতির ছাপ। নতুন গাড়ি বা সম্পত্তি কেনার পরিস্থিতি তৈরি হতে পারে। বাবার সঙ্গে মান-অভিমান থাকলে, সেই সম্পর্কের উন্নতির সুযোগও রয়েছে।

আরও পড়ুনঃ Pahalgam attack : কাশ্মীরে যা না… পাকিস্তানে পুলিশের হুমকি সেনাকে! খাইবারে বন্দুক তাক করে উত্তপ্ত থানা চত্বর!

কুম্ভ রাশি: এই রাশির জন্য সূর্য অবস্থান করবেন সুখ ও বাহনের স্থানে। ফলে মে মাসে আপনি পেতে পারেন বহুদিনের প্রতীক্ষিত গাড়ি কিংবা বাড়ির চাবি। পাশাপাশি যাঁরা কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাঁদের জন্য আসতে পারে নতুন সুযোগ, যা রীতিমতো অবাক করে দেবে। পরিবারে শান্তি বজায় থাকবে, বিশেষ করে মায়ের এবং শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক মধুর হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles