Astrology : রাহুর ছায়ায় সূর্যের প্রবেশ ২২ জুন! বিপদের মুখে ৩ রাশির জাতক জাতিকারা, সঙ্গে আর্থিক ক্ষতি ও স্বাস্থ্যহানির আশঙ্কা!

বছরের মধ্যভাগে সূর্যের এক গুরুত্বপূর্ণ নক্ষত্র পরিবর্তন ঘটতে চলেছে, যার প্রভাব কিছু নির্দিষ্ট রাশির জাতক-জাতিকাদের জীবনে মারাত্মকভাবে পড়তে পারে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, ২২ জুন সূর্য রাহুর অধীনে থাকা আর্দ্র নক্ষত্রে প্রবেশ করবে। এই সংযোগকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, কারণ সূর্য যেখানে আত্মবিশ্বাস, সাফল্য এবং শক্তির প্রতীক, রাহু সেখানে বিভ্রান্তি ও ছলনার প্রতিভূ। তাই এই পরিবর্তন ৩টি রাশির জন্য আর্থিক, মানসিক ও শারীরিক বিপদের সংকেত বহন করছে।

মিথুন রাশি (Gemini) : এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই রাশিচক্র পরিবর্তন একটি কঠিন সময় নিয়ে আসতে পারে। অর্থব্যয়ের পরিমাণ চোখে পড়ার মতো বেড়ে যেতে পারে, এমনকি অপ্রয়োজনীয় খরচেও বাধ্য হতে পারেন। মানসিক অস্থিরতা ও চাপ বেড়ে যেতে পারে, যা পারিবারিক শান্তিতে প্রভাব ফেলতে পারে। যাঁরা নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবছেন, তাঁদের এই সময়ে পিছিয়ে আসাই বুদ্ধিমানের কাজ হবে। অফিস বা কর্মক্ষেত্রেও সহকর্মীরা পিছনে নেতিবাচক মন্তব্য করতে পারেন।

কন্যা রাশি (Virgo) : কন্যা রাশির জাতকদের জন্য এটি স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভাল সময় নয়। হঠাৎ করে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এবং তার ফলে কাজেও বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি পারিবারিক দিক থেকেও আর্থিক সঙ্কট দেখা দিতে পারে, যা সংসারের মধ্যে উত্তেজনা বা অশান্তি তৈরি করতে পারে। তাই এই সময়টা সতর্কতার সঙ্গে পার করা অত্যন্ত জরুরি।

ধনু রাশি (Sagittarius) : এই রাশির জাতক-জাতিকাদের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। সহজ কথায়, রাগ ও হতাশা বেড়ে যাবে, যার ফলে পেশাগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। বস বা সহকর্মীদের সঙ্গে মতভেদ বাড়তে পারে। বেতন বৃদ্ধির আশা থাকলেও তা পূরণ নাও হতে পারে। যাঁরা নতুন কোনও প্রজেক্টে বা বিনিয়োগে এগোতে চাইছেন, তাঁদের এই সময়টা এড়িয়ে চলাই ভালো।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক সাফল্য: ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝে ভারতীয়দের জন্য বিশেষ পদক্ষেপ ইরানের!

রাহুর নক্ষত্রে সূর্যের প্রবেশ সব রাশির ওপর সমান প্রভাব ফেলে না, তবে মিথুন, কন্যা এবং ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এটি বিশেষ সতর্কতার সময়। জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী, এই সময়টা ধৈর্য ও সংযম বজায় রেখে চলার চেষ্টা করুন, এবং নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। সতর্ক থাকলেই বিপদ এড়ানো সম্ভব।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles