*ভারতের কূটনৈতিক সাফল্য: ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝে ভারতীয়দের জন্য বিশেষ পদক্ষেপ ইরানের!*

ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আটকে পড়া ভারতীয় নাগরিকদের জন্য এক ব্যতিক্রমী পদক্ষেপ নিল ইরান। শুধুমাত্র ভারতীয়দের স্বদেশে ফেরাতে নিজেদের আকাশপথ খুলে দিল তেহরান। কূটনৈতিক স্তরে এক গুরুত্বপূর্ণ সাফল্যের ফলেই এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। দিল্লি ও তেহরানের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ভারতীয়দের দেশে ফেরানোর কাজ।

ইতিমধ্যেই ‘অপারেশন সিন্ধু’র আওতায় ইরান থেকে প্রায় ১,০০০ ভারতীয়কে ফিরিয়ে আনার জন্য মাহান এয়ারের চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রথম ফ্লাইটটি আজ রাতে দিল্লিতে অবতরণের কথা রয়েছে।

উদ্ধারের প্রাথমিক ধাপে, উত্তর ইরানে আটকে পড়া ১১০ জন ভারতীয় ছাত্রকে সেখান থেকে নিরাপদে সরিয়ে আর্মেনিয়ার সীমান্ত পের করানো হয়। ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটের যৌথ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান সম্পন্ন হয়। এরপর ছাত্রদের আর্মেনিয়ার রাজধানী থেকে বিমানে করে দিল্লি আনা হয়।

এই পরিস্থিতিতে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আমেরিকার সঙ্গে কোনও আলোচনা চায় না। তবে ইউরোপীয় শক্তিগুলির ভূমিকা পর্যবেক্ষণ করছে তারা। তেহরান আরও জানায়, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনায় রাজি, তবে নির্দিষ্ট শর্তে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ যাতে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, তা নিশ্চিত করতেই হবে।

আরও পড়ুনঃ Dum Dum station : রাত পেরোলেই বিপদ! দমদমে সাত ঘণ্টা ট্রেন বন্ধ, নিত্যযাত্রীদের জন্য বড় দুঃসংবাদ!

এদিকে, ইরানের মিডিয়ায় দাবি করা হয়েছে, তাদের দেশের একটি গোপন প্রতিরক্ষা তথ্য মোসাদকে সরবরাহ করার অভিযোগে এক ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। ওই এজেন্ট নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাচার করছিলেন।
চলমান সংঘাতের আবহে ভারতের এই কূটনৈতিক সাফল্য শুধু আন্তর্জাতিক মহলে নয়, মানবিকতার দৃষ্টিতেও প্রশংসাযোগ্য হয়ে উঠেছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর