জ্যোতিষ শাস্ত্র মতে, নির্দিষ্ট সময় অন্তর গ্রহদের সংযোগ বা যোগের ফলে জীবনে বড় পরিবর্তন আসে। সূর্য আর বৃহস্পতির যুগলবন্দি এমনই এক বিরল মুহূর্ত তৈরি করতে চলেছে, যা ঘটছে প্রায় ৫০ বছর পর। এই যুগল শক্তির প্রভাবে বহু মানুষের জীবনে সমৃদ্ধি ও অগ্রগতির পথ খুলে যাবে। বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকারা এবার পেতে চলেছেন টাকার পাশাপাশি মান, সম্মান ও প্রতিপত্তি। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরাম জানিয়েছেন, আটকে থাকা টাকা ফেরত আসবে, নতুন সুযোগের দরজা খুলবে আর পারিবারিক জীবনেও মিলবে সুখের ইঙ্গিত।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ। লাভের ঘর ভরে উঠবে, হঠাৎ করেই অপ্রত্যাশিত টাকা বা সম্পদ হাতে আসতে পারে। যারা নতুন কাজ বা প্রজেক্টের সন্ধান করছেন, তারাও এবার সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি যেমন নিশ্চিত, তেমনি দাম্পত্য জীবনে মিলবে শান্তি ও স্থায়িত্ব। আর্থিক সঞ্চয় সহজ হবে, ফলে ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন ধনুরা।
সিংহ রাশি
সিংহ রাশির জন্য আসছে একের পর এক সুখবর। আয়ের উৎস বাড়বে, হাতে আসবে ভালো অঙ্কের টাকা। পরিবারের সঙ্গে মিলেমিশে চলতে পারবেন, আর ক্যারিয়ারে আসতে পারে বড় সুযোগ। বিবাহ বা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে লাভবান হবেন অনেকেই। বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে, আর্থিক দিক থেকেও দৃঢ়তা আসবে। সব দিক থেকে উন্নতি ও আনন্দের সময় অপেক্ষা করছে সিংহ রাশির জন্য।
মিথুন রাশি
মিথুন রাশির জন্য তৈরি হচ্ছে বিরল ত্রিএকাদশ রাজযোগ। এর প্রভাবে চাকরি থেকে ব্যবসা—সব ক্ষেত্রেই সাফল্যের ঝড় বইবে। যারা নতুন উদ্যোগ শুরু করতে চান, তাদের জন্য এটাই সঠিক সময়। পুরনো সমস্যার সমাধান মিলবে, বাধা দূর হবে আর জীবনে আসবে নতুন সূচনা। ব্যবসায়ীরা বড় লাভের মুখ দেখতে পাবেন, আবার চাকরিজীবীরাও উচ্চপদে উন্নতি করতে পারবেন।
আরও পড়ুনঃ Terror Alert: দেশজুড়ে আতঙ্ক! উৎসবের মরশুমে বড়সড় নাশকতা রুখতে গ্রেপ্তার পাঁচ সক্রিয় আইএস সদস্য!
সব মিলিয়ে সূর্য ও বৃহস্পতির যুগল শক্তি জীবনে এনে দেবে এক নতুন অধ্যায়। ধনু, সিংহ আর মিথুন রাশির জাতক-জাতিকারা আগামী দিনে শুধু টাকা-পয়সাই নয়, মান-সম্মান, প্রতিপত্তি ও সুখের স্বাদও উপভোগ করবেন। এই বিরল সময়টিকে কাজে লাগাতে পারলেই জীবন আরও সুন্দর হয়ে উঠবে।






