কিছুদিন আগেই রাশি পরিবর্তন করে কর্কটে প্রবেশ করেছে শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই গোচরের ফলে লক্ষ্মী যোগ তৈরি হয়েছে। ৭ জুলাই পর্যন্ত এই যোগের প্রভাব থাকবে। এই যোগের ফলে ধন-সম্পত্তি বৃদ্ধির সংযোগ তৈরি হবে। এই যোগের ফলে সমস্ত রাশির জাতক-জাতিকাদের জীবন প্রভাবিত হবে। তবে কিছু রাশির জাতকদের জীবনে এর দ্বারা বিশেষ লাভ হতে পারে। এই রাশির জাতক-জাতিকারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। লক্ষ্মী যোগ কী ভাবে তৈরি হয় এবং এর দ্বারা ৭ জুলাই পর্যন্ত কোন কোন রাশির জাতক লাভবান হবে জেনে নিন।
কন্যা রাশি
লক্ষ্মী যোগের প্রভাবে কন্যা রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাবে লাভান্বিত হবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এ সময়ের মধ্যে ঋণ থেকে মুক্তি পেতে পারেন কন্যা রাশির জাতক-জাতিকারা। আবার এই রাশির জাতক-জাতিকাদের কোনও কাজ আটকে থাকলে তা এ সময়ে পুনরায় শুরু হবে। এর পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা-বিপত্তি থেকে মুক্তি পেতে পারেন। পরিশ্রমের পূর্ণ ফল পেতে পারেন। এ সময়ে আপনার মনে আনন্দ থাকবে।
মেষ রাশি
লক্ষ্মী যোগের প্রভাবে ৭ জুলাই পর্যন্ত মেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য চমকাবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। পরিবারের সদস্যদের কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পূর্ণ হবে। আয় বৃদ্ধি হবে মেষ রাশির জাতক-জাতিকাদের। পাশাপাশি আয়ের নতুন উৎস উন্মুক্ত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও ধর্মীয় যাত্রায় যেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করছেন যাঁরা, তাঁরা এ সময়ে সাফল্য লাভ করবেন। আবার নতুন চাকরির খোঁজ করছেন যে জাতকরা তাঁরা ৭ জুলাইয়ের মধ্যে সাফল্য লাভ করবেন।
মকর রাশি
এই রাশির পঞ্চম স্থানের অধিপতি শুক্র। সপ্তম স্থানে গোচর করছে শুক্র। তাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য লক্ষ্মী যোগ অসাধারণ ফলাফল প্রদান করবে। এ সময়ে আপনাদের ধন-সম্পত্তি বৃদ্ধি হবে। পাশাপাশি ব্যবসায় অধিক মুনাফা হবে। আবার মকর জাতক-জাতিকাদের স্ত্রীও এ সময়ে আয় লাভ করতে পারেন। অংশীদারীত্বের ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। ৭ জুলাই পর্যন্ত সময়ে মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ও লাভজনক প্রমাণিত হবে।





