২০২৩ সালের ১৭ই জানুয়ারি শনিদেবের গোচর হবে কুম্ভ রাশিতে। তারপর নতুন বছরের ৯ই মার্চ কুম্ভ রাশিতেই উদিত হবেন শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি উদিত হওয়ার ফলে কুম্ভ রাশিতে তৈরি হবে শশা মহাপুরুষ রাজযোগ। যা চারটি রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসবে। ধনপ্রাপ্তির যোগ রয়েছে এই চার রাশির। দাম্পত্য জীবন সুখের হবে তাদের।
সেই ৪ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি– শশা মহাপুরুষ রাজযোগের কৃপায় মিথুন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। যা কাজ করবেন, তাতেই ভাগ্যের সহায়তা মিলবে। আর্থিক অবস্থা ভালো হবে। আটকে থাকা কাজে গতি আসবে। তা শেষ হয়ে যাবে। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে।
মেষ রাশি– শশা মহাপুরুষ রাজযোগের ফলে মেষ রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি আসবে। আয় বাড়বে মেষ রাশির জাতকদের। আর্থিক অবস্থা ভালো হবে। আয়ের নয়া উৎস বিকশিত হবে। যাঁরা চাকরিতে বদলের চেষ্টা করছেন, তাঁদের পরিকল্পনা সফল হতে পারে।
ধনু রাশি– শশা মহাপুরুষ রাজযোগের ফলে ধনু রাশির জাতকদের অনুকূল সময় কাটবে। যে ধনু রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা নয়া কোনও চাকরির প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে বড় কোনও দায়িত্ব মিলতে পারে। সেই দায়িত্ব ভালোভাবে সামলালে বছর শেষে ভালো ইনক্রিমেন্ট হবে। পারিবারিক সম্পর্ক মজবুত হতে চলেছে। জীবনে সুখ-সমৃদ্ধি আসবে।
সিংহ রাশি– শশা মহাপুরুষ রাজযোগের ফলে যে সিংহ রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। বিবাহিত জীবন সুখকর হবে। জীবনসঙ্গীর সঙ্গে সিংহ রাশির জাতকদের সম্পর্ক মজবুত হতে চলেছে। অংশীদারিত্বের কাজে সাফল্য মিলবে।





