আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৯শে ডিসেম্বর লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হতে চলেছে। সেদিন বুধ এবং শুক্রের যুতি তৈরি হবে। সেই যুতির ফলেই তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ। এর ফলে কয়েকটি রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন।
আর পাঁচদিন পরে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তাঁদের আর্থিক লাভ হবে। ব্যবসা ও চাকরিতেও মিলবে সাফল্য। লক্ষ্মীনারায়ণ যোগের ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, সেগুলি দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের ফলে বৃষ রাশির জাতকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। পুরোপুরি ভাগ্যের সহায়তা পাবেন। এই সময় শুভ ফল লাভ করবেন বৃষ রাশির জাতকরা। যাঁরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বাড়বে। যে কাজ শুরু করবেন, তাতেই সাফল্য লাভ করবেন।
মেষ রাশি
লক্ষ্মী নারায়ণ রাজযোগের ফলে মেষ রাশির জাতকরা অনুকূল ফল লাভ করবেন। মেষ রাশির জাতকদের যে স্থানে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে, সেই স্থানের প্রভাবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। যাঁরা এখনও চাকরি পাননি, তাঁদের জন্য এটা অনুকূল সময়। চাকরি ও ব্যবসা – সর্বক্ষেত্রেই সাফল্যের মুখ দেখবেন মেষ রাশির জাতকরা। ব্যবসার বহর বাড়বে।
ধনু রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের ফলে ধনু রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। যাঁরা বিনিয়োগ করতে চলেছেন, তাঁরা লাভবান হবেন। আয় বৃদ্ধি পাবে। বিশেষত সম্পত্তি থেকে আয়ের পথ প্রশস্ত হতে চলেছে। যে ধনু রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বাড়বে। নয়া কোনও কাজ শুরু করতে পারেন।
সিংহ রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের ফলে সিংহ রাশির জাতকদের উপর ইতিবাচক প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় আয় বাড়বে সিংহ রাশির জাতকরা। চাকরির ক্ষেত্রে উন্নতি হবে।





