মেষ রাশিতে গোচর করছে শুক্র, ভাগ্যের চাবিকাঠি খুলবে ৪ রাশির, রয়েছে বিপুল অর্থপ্রাপ্তির যোগ, হতে পারে বিদেশ যাত্রাও

১২ মার্চ মেষ রাশিতে গোচর করবে শুক্র। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য, সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌ’ন জীবনের কারক গ্রহ মনে করা হয়। কোষ্ঠীতে শুক্র শক্তিশালী থাকলে জীবনে সুখ-সমৃদ্ধি বিরাজ করে। শুক্র দুর্বল মানেই জীবনে অশান্তি, আর্থিক অনটন, সবেতেই ব্যর্থতা। শুক্রের মেষ রাশিতে গোচরের ফলে এই ৪ রাশির ভাগ্য বদলাতে চলেছে, রয়েছে বিশাল অর্থপ্রাপ্তির যোগ।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

অপ্রত্যাশিতভাবেই বিশাল সম্পত্তির মালিকানা পাবেন। হাতে আসবে প্রচুর টাকা। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। যারা প্রেমে আছেন, তাঁদের সময় খুব ভাল কাটবে। এইসময় আপনার প্রাক্তন প্রেমের সঙ্গে সম্পর্ক জুড়ে যেতে পারে।

মেষ রাশি

বিশাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হাতে আসবে প্রচুর টাকা। বাজারে সমস্ত ধার-দেনা মিটবে, উলটে আপনার সঞ্চয় বাড়বে। চাকরি-ব্যবসা, দুয়েই সাফল্য পাবেন। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন। পারিবারিক অশান্তি মিটবে। দাম্পত্য সম্পর্ক মধুর হবে।

ধনু রাশি

সমস্ত আর্থিক অনটন মিটবে। প্রচুর টাকা পাবেন। সঞ্চয় বাড়বেম ধারদেনা মিটবে। এককথায়, টাকার অভাব মিটে যাবে। বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। পড়ুয়ারা ভালো খবর পাবেন।

সিংহ রাশি

বিশাল অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। চাকরিতে পদোন্নতি হবে, ব্যবসায় বিশাল মুনাফা লাভ করবেন। এই সময়ে সব কাজেই সাফল্য পাবেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তারা ভাল সুযোগ পাবেন। দাম্পত্য সম্পর্ক মধুর হবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে।

আরও অন্যান্য খবর